Bollywood bold actress: স্ক্রিনে সাহসী নগ্নতা-যৌনতায় সাবলীল, এই নায়িকারা আর পান না ফিল্মে কাজ! – heroines not getting film offer after doing bold roles

ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিরিয়াল কিসার বা সেরা চুমু খেতে পারা অভিনেতা মনে করা হয় ইমরাম হাশমিকে। তবে সিনেমাজগতে অনেক অভিনেত্রীও কিন্তু দারুণ সব বোল্ড সিন করে তাক লাগিয়ে দিয়েছেন। কখনও বৃষ্টি ভেজা সিন আবার কখনও স্বমেহনের দৃশ্য। বলিউড, বাংলা এবং দক্ষিণী ফিল্মের নায়িকারা কেউই পিছিয়ে নেই এসব বিতর্কিত সিনে। তবে এঁদের মধ্যে অনেকেই এমন বোল্ড সিন করে হারিয়ে গিয়েছেন।

কখনও কাল হয়েছে তাঁদের কাজ, কখনও আবার ভাগ্য। কারণ, সেই সমস্ত ছবির পর সেভাবে আর কাজ পাননি এই নায়িকারা। কেরিয়ারের শুরুতেই পরিচালকের সঙ্গে অশান্তি, নাকি বলিউডে মাটি কামড়ে পড়ে না থাকার অনীহা? কেন হারিয়ে গেলেন এই অভিনেত্রীরা? এ প্রশ্নের জবাব নিশ্চিত ভাবে না থাকলেও, মনে করা হয় এঁদের সাহসের জন্যই পিছিয়ে পড়েছেন তাঁরা। আসলে এঁদের কাউকেই শাড়ি কিংবা গা ভর্তি গয়না পরে দেখা যায়নি ছবিগুলিতে। প্রত্যেকেই ছিলেন অসম্ভব হট আর বোল্ড। চুম্বন কিংবা ঘনিষ্ঠ দৃশ্য সবেতেই এঁরা ছিলেন স্বচ্ছন্দ। সে কারণেই ছবির সংখ্যা দিন দিন কমতে কমতে একেবারেই হারিয়ে গিয়েছেন অনেকে। তালিকায় দেখুন কারা রয়েছেন…

পায়েল রাজপুত

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম পায়েল রাজপুত। অভিনেত্রীরা অনেকেই স্টারডমের জন্য বোল্ড সিনে কাজ করেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পায়েলও নাকি সেটাই করেছিলেন। গভীর লিপ লকের সিন করে জনপ্রিয়তা পাওয়া পায়েল কিন্তু প্রায় হারিয়ে গিয়েছেন। প্রথম ছবি RX 100 এর পর RDX লাভ ছবিতে গভীর চুম্বন দৃশ্য ও বোল্ড সিনে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এর পর থেকে সিনেমার সুযোগ নেই তাঁর হাতে।

উদিতা গোস্বামী

বলিউডের আরেক বাঙালি হট নায়িকা। ঝলক দিখলাজা গানটিতে তাঁর নাচের কায়দায় ঝড় উঠেছে কত পুরুষের হৃদয়ে। আকসর, জেহের, পাপ-এর মতো একের পর এক ছবিতে বোল্ড দৃশ্যে দেখা গিয়েছে উদিতা গোস্বামীকে। যদিও তার পর কাজের অভাব শুরু হয় তাঁরও। পরে অবশ্য বলিউডের পরিচালক মোহিত সুরীকে বিয়ে করেন উদিতা। কেরিয়ারও সেখানেই শেষ হয়ে যায়।

তনুশ্রী দত্ত

প্রাক্তন মিস ইন্ডিয়া বাঙালি কন্যে তনুশ্রী দত্ত। ২০০৫ সালে আশিক বানায়া আপনে ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ইমরান হাশমির বিপরীতে যেন শেয়ানে শেয়ানে লড়াই ঘনিষ্ঠ দৃশ্যের। এক রাতে দারুণ জনপ্রিয় হয়ে যান তনুশ্রী দত্ত। এর পর চকোলেট, গুড বয় ব্যাড বয়-এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তনুশ্রী। কিন্তু এরপরই ছন্দপতন। কাজের অভাবে ইন্ডাস্ট্রি থেকে বহু দূরে এখন আইটি কর্মী তনুশ্রী দত্ত।

নেহা ধুপিয়া

২০০২ সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করেছিলেন নেহা ধুপিয়া। চেহারা এবং বুদ্ধিমত্তায় বলিউডের নায়িকা হওয়ার জন্য যোগ্য প্রতিযোগী ছিলেন নেহা। কিন্তু ভাগ্য সেভাবে কাজে দেয়নি। কায়ামাত, জুলি, কেয়া কুল হ্যায় হাম, গরম মশালার মতো ছবিতে হট ও বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন নেহা। কিন্তু এর পর আর সেভাবে কাজ পাননি নেহা। পরে অবশ্য মডেলিংয়ের শো এবং রিয়ালিটি শো-তে বিচারক হয়েছেন ফ্যাশনিস্তা নেহা। বেশ কয়েকটি ছবিতে ক্যামিও বা সাইড রোলেও সুযোগ পেয়েছেন।

সিরাত কাপুর

কাজের আরও বেশি সুযোগ পাওয়ার জন্যই বোল্ড দৃশ্যে কাজ করা শুরু করেছিলেন দক্ষিণী মডেল ও অভিনেত্রী সিরাত কাপুর। কিন্তু সেটাই যেন কাল হল। কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা ছবিতে কাজ করে বোল্ড দৃশ্যের জন্য ব্যাপক ট্রোলড হয়েছিলেন সিরাত। যদিও এ বছর আরও একটি দক্ষিণী ছবির অফার রয়েছে তাঁর হাতে। তবে সেটা কতদূর হবে আর তা নিয়ে সন্দেহ রয়েছে। বলিউডে জিদ ছবিতে অভিষেক করে অবশ্য আর কোনও সুযোগ পাননি সিরাত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ED summons Rhea Chakraborty, to appear before agency on August 7

Wed Aug 5 , 2020
নিজস্ব প্রতিবেদন: সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার, ৭ অগস্ট সকাল ১১টার মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে হবে রিয়াকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন অভিনেতার বাবা কে কে সিং রাজপুত। সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়া প্রায় ১৫ কোটি টাকা সরিয়েছেন […]

You May Like

Breaking News

Recent Posts