Weather update in West Bengal : Alipur office forecasts rain is continuing due to depression, নিম্নচাপ পরিণত ঘূর্ণাবর্তে! মেঘের চাদর মুড়ি দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বিক্ষিপ্ত

হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি

হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে বাংলা ছাড়িয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে ঝাড়খণ্ড ও বিহারেও। নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে বিস্তৃত রয়েছে বিহার পর্যন্ত। এই নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

গত বছরের তুলনায় বৃষ্টি

গত বছরের তুলনায় বৃষ্টি

বাংলায় কয়েক বছরের তুলনায় এবার বর্ষা আগে এসেছে। এবং বর্ষা স্বাভাবিক নিয়মে চলবে। বিগত মরশুমে ২১ জুন কলকাতায় বর্ষা এসেছিল। সেই নিরিখে এবার বর্ষার আগমন ঘটেছে ৯ দিন আগে। গত বছর বর্ষা আসার দিনে কলকাতায় বৃষ্টি হয়েছিল ২.৯ মিলিমিটার। এ বছর বৃষ্টি হয়েছে ৩.৯ মিলিমিটার।

মৌসম ভবনের পূর্বাভাস

মৌসম ভবনের পূর্বাভাস

শনিবার বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এবার আশাব্যাঞ্জক বৃষ্টি হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে। মৌসম ভবনের পূর্বাভাস, এবার স্বাভাবিক বৃষ্টি হবে। স্বাভাবিক সময়ে বর্ষা আসবে। আবার যাবেও সঠিক সময়ে। সেই পূর্বভাসমতো বর্ষা শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।

নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত

নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত

হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্তমানে তা অবস্থান করছে স্থলভাগের উপর। ক্রমেই তা মধ্য ভারতের দিকে সরে যাবে। আর একটি নিম্নচাপ বাংলার কাছ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হবে। তাই দক্ষিণবঙ্গের বৃষ্টি চলবে বিক্ষিপ্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

SBI brings back 'Insta Saving Bank account' in the market, BFSI News, ET BFSI

Sun Jun 14 , 2020
SBI, the largest Indian lender, has announced the re-launch of its ‘SBI Insta Saving Bank Account’ on 12th June 2020. It is an Aadhaar-based instant digital savings account offering a paperless journey with instant digital savings account opening option with requirements of just the Aadhaar and Pan number. The account […]

You May Like

Breaking News

Recent Posts