—চিনের মূল ভূখণ্ডে আরও ১০ জনের শরীরের করোনা সংক্রমণ।
—অন্ধ্রপ্রদেশে নতুন করে ১০,৩২৮জনের কোভিড পজিটিভ এসেছে। এর ফলে দেশে আক্রান্তদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে এই রাজ্য।
—মেক্সিকোয় করোনায় মৃত্যু ৫০,০০০ ছাড়াল।
—বৃহস্পতিবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯০০ জনেরও বেশি ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৭০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও এখনও উদ্বেগজনকভাবে যথেষ্ট বেশি। রাজ্যে একদিনে ৫৬ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে রাজ্যে।
—রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ দিন সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ২ হাজার ৯৫৪ জন নয়া করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮০০ থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার ৭৫৪ জন।
—করোনা জয় করে উঠেছেন মোট ৬১ হাজার ২৩ জন। যার মধ্যে ২ হাজার ৬১ জন একদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৭০.৩৪ শতাংশ। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮২৯ জন।
—তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ১ হাজার ৯০২ জন। তবে এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কো-মর্বিডিটি ছিল বলে এদিনই নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।