Ayushmann Khurrana Trolled For Supporting Sushant Singh Rajput’s Girlfriend Rhea Chakraborty

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে হাজির হন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ব্যান্দ্রা থানায় বয়ান রেকর্ডের পর প্রায় ৪০ দিন পর ফের প্রকাশ্যে আসেন রিয়া। ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে ইডির দফতরে হাজির হন জেলেবি অভিনেত্রী।

আরও পড়ুন : দরজার দিকেই নজর একভাবে, সুশান্তের জন্য এখনও অপেক্ষা করছে প্রিয় পোষ্য ফাজ

রিয়াকে নিয়ে যখন ব্যস্ত সংবাদমাধ্যম, সেই সময় আয়ুষ্মান খুরানাকে নিয়ে পালটা ব্যস্ত হয়ে পড়ল সামাজিক মাধ্যম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আয়ুষ্মান খুরানা কেন মুখ খুলছেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী, আয়ুষ্মান কেন সুশান্তের মৃত্যু নিয়ে চুপ থেকে রিয়া চক্রবর্তীকে ক্রমাগত সমর্থন করছেন, তা নিয়ে চোটে যান নেট জনতার একাংশ।

আরও পড়ুন : ”সুশান্তের টাকাপয়সা হড়প করতেই মাত্রাতিরিক্ত ওষুধ দিতে শুরু করেন রিয়া”

আয়ুষ্মান এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ বলিউডের ‘মাফিয়াদের’ ‘চামচাগিরি’ করছেন বলে অনেকে আক্রমণ করতে শুরু করেন। এমনকী, বলিউডের ‘মুভি মাফিয়াদের’ ভয়েই আয়ুষ্মান এবং তাঁর স্ত্রী রিয়াকে ক্রমাগত সমর্থন করে যাচ্ছেন বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। যদিও কটাক্ষ, আক্রমণ পালটা আক্রমণের প্রেক্ষিতে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি আয়ুষ্মান খুরানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সারা বিশ্বে ফুটবলের থেকে বেশি জনপ্রিয় ক্রিকেট! প্রমাণ দিল আইসিসি

Fri Aug 7 , 2020
নিজস্ব প্রতিবেদন- যে সংখ্যক দেশ ক্রিকেট খেলে তার অন্তত পাঁচ গুণ বেশি দেশে খেলে ফুটবল। অর্থাত্ ক্রিকেট খেলিয়ে দেশের থেকে ক্রিকেট খেলা দেশ অনেক বেশি। তবুও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দাবি করেছে, সারা বিশ্বে ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়। আর এই নিয়ে প্রমাণও দিয়েছে তারা। ফুটবল বনাম ক্রিকেটের লড়াই নতুন কিছু […]

Breaking News

Recent Posts