সারা বিশ্বে ফুটবলের থেকে বেশি জনপ্রিয় ক্রিকেট! প্রমাণ দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদন- যে সংখ্যক দেশ ক্রিকেট খেলে তার অন্তত পাঁচ গুণ বেশি দেশে খেলে ফুটবল। অর্থাত্ ক্রিকেট খেলিয়ে দেশের থেকে ক্রিকেট খেলা দেশ অনেক বেশি। তবুও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দাবি করেছে, সারা বিশ্বে ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়। আর এই নিয়ে প্রমাণও দিয়েছে তারা। ফুটবল বনাম ক্রিকেটের লড়াই নতুন কিছু নয়। এই লড়াইয়ে অংশগ্রহণ করেন দুই খেলার সমর্থকরা। তবে ফিফা কিন্তু কখনও প্রমাণ করতে নামেনি, ফুটবলই সব থেকে জনপ্রিয় খেলা! 

ক্রিকেটকে বেশি জনপ্রিয় দাবি করার জন্য আইসিসি-র অস্ত্র ফেসবুকের ভিডিও ভিউ। সেটাকেই এই লড়াইয়ে মূল বিচার্য বলে মনে করেছে আইসিসি। শুক্রবার আইসিসি আনুষ্ঠানিকভাবে তথ্য দিয়ে দাবি করেছে, ক্রিকেটই বেশি জনপ্রিয়। ফেসবুকের ভিউয়ার সংখ্যা জানানোর টুল ‘ক্রাউডট্যাঙ্গেল’-এর বিচারে সব খেলার মধ্যে ক্রিকেটের ভিডিও ভিউ সবচেয়ে বেশি। আর এই তথ্য দেখার পর আনন্দে মাতোয়ার আইসিসি। চলতি বছরের প্রথম ছমাসে ১.৬৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী আইসিসির ভিডিয়ো দেখেছেন। অন্যান্য প্রথম সারির ক্রীড়া সংস্থার আপলোড করা ফেসবুক ভিডিওর ভিউ-এর থেকে যা অনেকটাই বেশি।

আরও পড়ুন-  VIVO-BCCI বিচ্ছেদ; IPL-এর টাইটেল স্পনসরের দৌড়ে এগিয়ে কে?

লকডাউনের সময় আইসিসির পেজে কমেন্ট বেড়েছে। সেই সংখ্যাও ফিফার পেজে কমেন্টের থেকে প্রায় আড়াই গুণ বেশি। অনূর্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের দিনই আইসিসির ফেসবুক পেজের ইন্টারাকশন ৪.৪ মিলিয়ন হয়েছিল। অনূর্ধ ১৯ বিশ্বকাপে ফেসবুকে আইসিসির ভিডিও ভিউ-এর মোট সংখ্যা ছিল ৭৪৭ মিলিয়ন। মহিলাদের টি-২০ বিশ্বকাপের সময় আইসিসির ডিজিটাল চ্যানেলে ভিডিও ভিউয়ার সংখ্যা ১.১ বিলিয়ন। ২০১৯ বিশ্বকাপে আইসিসির চ্যানেলে ভিডিও ভিউয়ার সংখ্যা ৪.৬ বিলিয়ন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Telangana's new Secretariat design looks more like Mosque: BJP

Fri Aug 7 , 2020
Hyderabad: The BJP’s Telangana unit has objected to the Cabinet’s clearance for the new Secretariat building design on the grounds that the Opposition was not taken into confidence. Chief spokesperson of the BJP’s Telangana unit, K.Krishna Saagar Rao Thursday raised strong objection to the allegedly unilateral decisions being taken by […]

Breaking News

Recent Posts