এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান। সেটি পাশের জমিতে গিয়ে পড়ে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮০ জন যাত্রী আছেন। সেটি দুবাই থেকে ফিরছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল এবং উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলছে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
