Sushant Singh Rajput’s Dog Fudge’s Heartbreaking Video, Niece Says he Looks at The Door Everytime it Opens

নিজস্ব প্রতিবেদন : ​ সুশান্ত যে আর আসবেন না, তা অনুভব করলেও যেন বুঝতে চাইছে না ফাজ। তাই তো, দরজা খুললেই অধীর আগ্রহে সেদিকে তাকিয়ে থাকছে সুশান্তের প্রিয় পোষ্য। দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকছে সে। এবার এমনই জানালেন সুশান্তের ভাগ্নি মল্লিকা।

আরও পড়ুন : সুশান্তের সঙ্গে কতবার কথা বলেন! প্রকাশ্যে রিয়ার ১ বছরের কল রেকর্ড

সুশান্তের ভাগ্নি জানান, দরজা খোলার আওয়াজ কানে এলেই সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে প্রয়াত অভিনেতার প্রিয় পোষ্য ফাজ। সুশান্ত যদি একবার তার কাছে ফিরে আসেন, সেই আশাতেই দরজার দিকে তাকিয়ে থাকছে ফাজ।

দেখুন…

 

১৪ জুন সুশান্তের মৃত্যুর পর পাটনায় ফিরে যায় তাঁর পরিবার। পাটনায় ফিরে গঙ্গায় ছেলের অস্থি বিসর্জনের পর ফাজকে নিজের কাছে নিয়ে যান সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। আপাতত  সুশান্তের বাবার আদরেই আপাতত ফাজ রয়েছে বলে জানান অভিনেতার প্রিয় শ্বেতা দিদি।

আরও পড়ুন : মুম্বই পুলিসের ডিসিপি অভিষেক ত্রিমুখির সঙ্গে ৫বার কথা রিয়ার! প্রকাশ্যে রিপোর্ট

এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে এবার মাঠে নেমে পড়েছে সিবিআই। রিয়া চক্রবর্তী, ইন্দ্রজিত চক্রবর্তী,সন্ধ্যা চক্রবর্তী, ম্যানেজার শ্রুতি মোদী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং আরও একজন অচেনা ব্যাক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পরই অভিনেতার ডায়রির বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়?

অন্যদিকে সুশান্তের টাকাপয়সা হড়প করার জন্য রিয়া তাঁকে মানসিক রোগীতে পরিণত করে। ক্রমাগত মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে সুশান্তকে মানসিক রোগীতে পরিণত করেন রিয়াই। শীর্ষ আদালেতর কাছে অ্যাভিডেভিটে শুক্রবার এমনই জানানো হয় বিহার সরকারের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূল সাংসদ নুসরত জাহান, TMC MP Nusrat Jahan tweet secular away for country on the Ayodhya Ram Temple Bhumi puja

Fri Aug 7 , 2020
নুসরতের বার্তা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাসের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মুসলিম পরিবারের মেয়ে, বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। এই নিয়ে কম আক্রমণের মুখে পড়তে হয়নি তৃণমূল সাংসদকে। মোলবী ফতোয়ার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই ঐতিহাসিক দিনে তাই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন নুসরত। মন্দির, […]

Breaking News

Recent Posts