Mumbai Police claims Bollywood rapper Badshah paid Rs 75 lakh for advertisement, singer denies charges

নিজস্ব প্রতিবেদন : ‘গেন্দা ফুল’ গানে মূল স্রষ্টার প্রতি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করেননি। এনিয়ে কিছু কম বিতর্কের মুখ পড়তে হয়নি র‌্যাপার বাদশা-কে। সমালোচনার মুখ পড়ে পরে অবশ্য বাদশা, রতন কাহারের নাম ‘গেন্দা ফুল’ গানে উল্লেখ করেন, এবং শিল্পীকে ৫ লক্ষ টাকা দেন। এবার দ্বিতীয় মিউজিক অ্যালবাম ‘পাগল হ্যায়’ মুক্তির পর ফের বিতর্কে বাদশা। তিনি এবার মুম্বই পুলিসের জালে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী গানটির ৭.২ কোটি ভিউ পেতেই ৭২ লক্ষ টাকা খরচ করেছেন বাদশা। 

বাদশার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। বাদশাকে জিজ্ঞাসাবাদের পর নন্দকুমার ঠাকুর ডেপুটি কমিশনার অফ পুলিস মুম্বই মিররকে জানান, ”গায়ক স্বীকার করেছেন যে তিনি ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউ বাড়িয়ে বিশ্ব রেকর্ড করতে চেয়েছিলেন। আর সেকারণেই তিনি নির্দিষ্ট কোম্পানিকে ৭২ লক্ষ টাকা দেন। তিনি মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কোরিয়ান ব্যান্ড BTS-এর রেকর্ড ভাঙতে চেয়েছিলেন।”

আরও পড়ুন-করোনা রোগীদের জন্য এবার ICU-তে বদলে গেল শাহরুখ-গৌরীর অফিস

যদিও শনিবার একটি বিবৃতি দিয়ে তাঁর বিরুদ্ধে টাকা দিয়ে ভিউ কেনার অভিযোগ অস্বীকার করেন বাদশা। তিনি বলেন, ”আমাকে মুম্বই পুলিসের তরফে ডেকে পাঠানো হয়েছিল। আমি পুলিসকে জানিয়েছি, তদন্ত সমস্ত রকম সহযোগিতা করবো। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আমি অস্বীকার করেছি। আমি কোনওদিনই এধরনের অনৈতিক কাজে সমর্থন করি না, আইনের প্রতি আমার বিশ্বাস আছে। সত্যিটা সামনে আসবে।”

আরও পড়ুন-”সুশান্তকে খ্যাতি দিয়েছে মুম্বই, বিহার কিছুই করেনি” বলল শিবসেনা

এদিকে বাদশাকে সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর মিলেছে। এর আগে বাদশা দাবি করেছিলেন তাঁর গানে একদিনে ৭.৫ মিলিয়ন ভিড হয়েছে এবং এটি বিশ্ব রেকর্ড করেছে। যদিও গুগল তা অস্বীকার করে। প্রসঙ্গত, সম্প্রতি টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলিদের বিরুদ্ধেও। এই মামলায় তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভুয়ো খবর বিজেপির নেতার! নতুন করে করোনা পরীক্ষা হয়নি অমিতের, জানাল খোদ স্বরাষ্ট্র মন্ত্রক | No fresh Covid-19 test done on Home Minister Amit Shah, says MHA

Sun Aug 9 , 2020
নিজস্ব প্রতিবেদন: নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষা করা হয়নি বলে তাঁর মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল। রবিবার, বিজেপি নেতা মনোজ তিওয়ারি টুইট করে জানান, অমিত শাহের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। বিজেপি নেতার টুইট উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই-ও একই খবর জানায়। উল্লেখ্য, গত ২ অগস্ট নিজেই টুইট করে অমিত […]

Breaking News

Recent Posts