হাইলাইটস
- ছুটির অপব্যবহার করবেন না। সুযোগ দেওয়া হচ্ছে মানেই এই নয় যে সেই ছুটি আপনি
- অন্য কোনও কাজে ব্যবহার করবেন
- কিংবা আপনার কর্তব্যে অবহেলা করবেন
এখনও পর্যন্ত দেশের খুব কম কর্মক্ষেত্রেই মহিলাদের জন্য এই ছুটি মঞ্জুর হয়েছে। এবার মাসিকের দিনগুলিতে মহিলা কর্মীদের জন্য ছুটির কথা ঘোষণা করল জ্যোমাটো। শুধুমাত্র মহিলারাই নন, ১০ দিনের এই পিরিয়ড লিভের জন্য আবেদন করতে পারবেন ট্রান্সজেন্ডাররাও। প্রতি বছর ১০টা করে ছুটি বরাদ্দ হল তাঁদের জন্য। শনিবার এই ঘোষণা করেন সংস্থার সিইও দীপেন্দর গোয়েল। তিনি ইমেলে লেখেন,’পিরিয়ডের জন্য ছুটির দরখাস্ত নিয়ে কোনও রকম লজ্জা বা সংকোচ করবেন না’।
এছাড়াও তিনি সংস্থায় কর্মরত পুরুষদের উদ্দেশ্যে লেখেন,’আমাদের মহিলা সহকর্মীরা যদি মাসিক সংক্রান্ত সমস্যর কারণে ছুটির আবেদন করেন তা নিয়ে আমরা যেন কখনই অস্বস্তিকর প্রশ্ন না তুলি। পিরিয়ডস প্রত্যেক মহিলার জীবনের একটি অংশ। ওই সময় কতটা কষ্টের মধ্যে দিতে তাঁরা যান তা কিন্তু আমরা কখনই বুঝতে পারব না। ওঁরা যদি মুখে বলেন বিশ্রামের প্রয়োজন তাহলে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করে তাঁর ছুটি মঞ্জুর করা উচিত। আমি জানি এই ঋতুস্রাব কতটা বেদনাদায়ক হতে পারে। আমরা যদি জোমাটোতে লিঙ্গসাম্যের সংস্কৃতি বজায় রাখতে চাই তাহলে আমাদের সবাইকে এই নতুন নিয়ম সমর্থন করতেই হবে’।
এখনও পর্যন্ত বিশ্বের খুব কম তাবড় সংস্থাই এই পদক্ষেপ নিতে পেরেছে। যার মধ্যে অন্যতম হল জ্যোমাটো। দেশের বাকি সংস্থাও জ্যোমাটোকে দেখে এগিয়ে আসুক, আশা রাখেন গোয়েল। এছাড়াও সংস্থার তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে,’ছুটির অপব্যবহার করবেন না। সুযোগ দেওয়া হচ্ছে মানেই এই নয় যে সেই ছুটি আপনি অন্য কোনও কাজে ব্যবহার করবেন কিংবা আপনার কর্তব্যে অবহেলা করবেন। জমা কাজ সারতে এই ছুটি নেবেন এরকম মনোভাবও রাখবেন না। নিজের যত্ন নিন। নিয়মিত শরীরচর্চা করুন। সুষম আহারের দিকে নজর দিন। কারণ আপনার শারীরীক এবং মানসিক এই দুটিরই প্রতিফলন পড়ে কাজে’।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন