পরিবার সূত্রে জানা গিয়েছে, রেণু ও রবি একমাস আগে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপরই প্রতিভাধর শিল্পীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন যে, ভুল বুঝিয়ে তাঁর মেয়েকে নিয়ে পালিয়েছে রবি। এই মর্মান্তক ঘটনার ঠিক পাঁচদিন আগেই বাড়ি ফেরেন দুজনে। সূত্রের খবর, বাড়িতে আসার পরই পুলিশ রবিকে জিজ্ঞাসাবাদ করে।
PPE-র ‘নীল সাগরে’ অমিতাভ! ‘কওন বনেগা ক্রোড়পতি ১২’-র শ্যুটিং শুরু অভিনেতার…
রেণুর প্রেমিক কেন আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয়। ছেলে কেন আত্মহত্যা করল, তা বুঝতে পারছেন না বাবাও। দুজনেই ছিলেন সংগীতজগতের উঠতি প্রতিভা। রেণুর বাড়িতে বাদ্যযন্ত্র শেখাতেন রবি। তারপরই দুজনের বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। একটি অনলাইন পোর্টালের রিপোর্ট বলছে, রেণুর বাড়িতে যাতায়াত ছিল রবির। সেই সূত্র ধরেই রেণু রবির সঙ্গে বেশ কয়েকবছর ধরে ডেট করছিলেন। বাড়ির অমতেই দুজনে বাড়ি থেকে পালিয়ে যান। পরে পরিবারের চাপেই ফের ফিরে আসেন দুজনে।প্রেমিকের মৃত্যুর ঘটনা মন থেকে মেনে নিতে পারেননি রেণু। মানসিক বিপর্যস্ত হয়ে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
এক মাস পিছিয়ে গেল Bigg Boss 14! জানুন সম্প্রচারের নতুন তারিখ…
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে–
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন–
