Sahil signs 3-year deal with ATK Mohun Bagan । বাগানেই থেকে গেলেন শেখ সাহিল!

নিজস্ব প্রতিবেদন: তাঁর পুরনো ক্লাবে সই করলেন শেখ সাহিল।  আই লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন উচ্চমাধ্যমিক পাশ করা তরুণ মিডফিল্ডার। তিন বছরের জন্য শেখ সাহিলের সঙ্গে চুক্তি করল আইএসএল-এর দল এটিকে মোহনবাগান এফসি।

আইএসএল শুরুর বেশ আগে থেকেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান এফসি। রয় কৃষ্ণা, প্রবীর দাস, প্রীতম কোটাল, এডু গার্সিয়ার পর মোহনবাগান জার্সিতে গতবারের আই লিগ জয়ী তরুণ মিড ফিল্ডার শেখ সাহিলের সঙ্গে তিন বছরের চুক্তি পাকা করে ফেলল এটিকে মোহনবাগান।

২০ বছর বয়সী এই মিডফিল্ডার এটিকে মোহনবাগানে সই করার পর বলেন, “ভারতের সবচেয়ে বড় লিগে ছোটবেলার ক্লাব মোহনবাগানের প্রতিনিধিত্ব করতে পারব বলে আমি গর্বিত।” সবুজ-মেরুন জার্সিতে ফের নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সাহিল।

 

আরও পড়ুন – হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত হকি খেলোয়াড় মনদীপ সিং-কে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Flights suspended from six cities to Kolkata till August 31

Tue Aug 11 , 2020
Kolkata (West Bengal) [India], Aug 11 (ANI): In a bid to contain the novel coronavirus in Kolkata, the West Bengal government has extended the suspension of flights from six major cities– Delhi, Mumbai, Chennai, Pune, Nagpur and Ahmedabad till August 31. “Kindly refer to my earlier letter no. 371/HS/PA/20 dated […]

Breaking News

Recent Posts