৩১শে অগাস্ট পর্যন্ত মুম্বই, দিল্লি সহ ৬ শহর থেকে কলকাতার বিমান বাতিল, Till August 31, flights from 6 cities including Mumbai and Delhi were canceled

নিষেধাজ্ঞা বাড়ল ৩১শে অগাস্ট পর্যন্ত

নিষেধাজ্ঞা বাড়ল ৩১শে অগাস্ট পর্যন্ত

দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, আমেদাবাদ, চেন্নাইয়ের মতো করোনা বিধ্বস্ত শহরগুলির থেকে কলকাতাগামী বিমান পরিষেবার উপর এই সিদ্ধান্ত আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ কমাতেই উল্লেখিত শহরে কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হল বলে সরসারি ভাবে জানানো হয়েছে।

 কোন কোন শহরের উপর নিষেধাজ্ঞা ?

কোন কোন শহরের উপর নিষেধাজ্ঞা ?

এদিকে এর আগে ১৫ আগস্ট পর্যন্ত বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য। কিন্তু তারপরেও রাজ্যের করোনা সংক্রমণে বিশেষ ভাটা লক্ষ্য করা যায়নি। এমতাবস্থায় দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, গুজরাটের মতো রাজ্য থেকে যদি বিমান যাতায়াত করলে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে।

 অসমারিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আর্জি

অসমারিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আর্জি

প্রসঙ্গত উল্লেখ্য দেশজুড়ে করোনা লকডাউন জারি করার পর দীর্ঘদিন বিমান পরিষেবা বন্ধ থাকার পরে গত ২৫শে মে থেকে ফের চালু হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। সূত্রের খবর, বাংলার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উপরোক্ত কয়েকটি রাজ্য থেকে কলকাতায় সাময়িক ভাবে বিমান চলাচল বাতিল করার জন্য অসমারিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে ছটি রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে বিমানে যাতায়াত করলে কলকাতার আরও বিপদ বাড়বে বলেই মনে করছে রাজ্য প্রশাসন।

 লকডাউনের দিনগুলিতেও বন্ধ বিমান পরিষেবা

লকডাউনের দিনগুলিতেও বন্ধ বিমান পরিষেবা

এদিকে যেসব দিন রাজ্যে লকডাউন সেদিনও বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এই দিনগুলি হল ৫ আগস্ট, ৮ আগস্ট, ২০ আগস্ট, ২১ আগস্ট, ২৭ আগস্ট, ২৮ আগস্ট, ৩১ আগস্ট। এি দিন গুলিতে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান চলাচল করবে না বলে সাফ জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Reserve Bank of India - Press Releases

Tue Aug 11 , 2020
The Results of the auctions of State Development Loans for 9 State Governments / Union Territories held on August 11, 2020. Table (₹ in crore)   ANDHRA PRADESH 2024 ANDHRA PRADESH 2039 ANDHRA PRADESH 2040 CHHATTISGARH 2024 Notified Amount 1000 1000 1000 1300 Underwriting Notified Amount NIL NIL NIL NIL […]

Breaking News

Recent Posts