Pooja Bhatt REACTS To Backlash As Sadak 2 Trailer Trends

নিজস্ব প্রতিবেদন : ​সড়ক টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে নেটিজেনদের মধ্য়ে। তবে সড়ক টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে ‘লাইকের’ চেয়ে ‘ডিসলাইকের’ সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। মহেশ ভাটের এই সিনেমা মুক্তির পর পরই ডিসলাইক পড়তে শুরু করে ইউটিউবে। যা ইতিমধ্যেই ৪.২ মিলিয়নে পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে রয়েছে একাধিক মিম এবং কটূ মন্তব্যের ঝড়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মহেশ ভাটের মেয়ে পূজা ভাট।

আরও পড়ুন : দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা, কী বললেন রণধীর কাপুর!

সড়ক টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর যখন একের পর এক কটূ মন্তব্য উড়ে আসছে ভাট ক্যাম্পের ছবি নিয়ে, সোশ্যাল সাইটে নিজের মত শেয়ার করেন পূজা। তিনি বলেন, ‘লাভার্স এবং হেটার্স একই মুদ্রার এপিঠ ওপিঠ। দর্শকরা যে নিজেদের মূল্যবান সময় ব্যায় করে সড়ক টু-কে ট্রেন্ড করাতে শুরু করেছেন, তার জন্য ধন্যবাদ।’

 

পূজা ভাটের ওই মন্তব্যের পরই পালটা নিজের মত প্রকাশ করেন সোনি রাজদান। পূজাকে সমর্থন করে তাঁর সুরেই হ্যাঁ মেলান মহেশ ভাটের স্ত্রী।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সড়ক টু-কে নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। সড়ক টু বলিউডের স্বজনপোষণেরই একটি বড় উদাহরণ বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। বলিউডের এই স্বজনপোষণের কবলে পড়েই সুশান্তের জীবন শেষ হয়ে যায় বলেও অনেকে মত প্রকাশ করতে শুরু করেন। আর সেই কারণেই স্বজনপোষণের ফসল সড়ক টু তাঁরা বয়কট করছেন বলেও নেট জনতার একাংশ মন্তব্য করতে শুরু করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মেসির পাশে রোনাল্ডো! বার্সেলোনায় যাচ্ছেন সিআরসেভেন? বিশ্বজুড়ে শোরগোল

Thu Aug 13 , 2020
নিজস্ব প্রতিবেদন:  পর পর দু’বছর সিরি-এ জিতলেও রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে পারেন বলে খবর ছড়িয়ে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগে পর পর দু বছর ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর জুভেন্টাসের। আর সেই কারণেই তুরিনের ক্লাবটি ছাড়তে পারেন সিআর সেভেন। জুভেন্টাস ছেড়ে পিএসজি-তে যোগ দিতে পারেন রোনাল্ডো এই খবর ছড়িয়ে পড়ে। এবার শোনা যাচ্ছে বার্সেলোনা যাচ্ছেন […]

Breaking News

Recent Posts