Sushant Singh Rajput Death : Kriti Sanon And Ankita Lokhande Lauds For Justice

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানি শুরু হয়েছে। সুশান্তের মৃত্যুর মামলায় বৃহস্পতিবার সব পক্ষই তাদের লিখিত আবেদনও জমা দিয়েছে। এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে যাতে সত্যিটা প্রকাশ পায়, তার জন্য প্রার্থনা জানালেন অভিনেতার দুই প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে এবং কৃতি শ্যানন।

আরও পড়ুন  :  থ্রি নয়, ক্যানসারের স্টেজ ফোর-এ রয়েছেন সঞ্জয় দত্ত, দাবি হাসপাতাল সূত্রে

সুশান্তের সঙ্গে কী হয়েছিল, এবার সেই সত্যিটা সবার সামনে আসুক। সুশান্তের পরিবার, তাঁর ভক্তদের অধিকার রয়েছে, সত্যি জানার। কোনও ধরনের রাজনৈতিক চাপ ছাড়াই যাতে সবকিছু প্রকাশ্যে আসে, সেই প্রার্থনাও করেন কৃতি। পাশাপাশি সুশান্তের  আত্মা যাতে শান্তি পায়, সেই সুরও শোনা যায় বলিউড অভিনেত্রীর গলায়।

আরও পড়ুন  : ​ হলিউডে যাওয়ার পরিকল্পনা, সুশান্ত কি আত্মহত্যা করেননি? ফের উঠছে প্রশ্ন

কৃতি শ্যাননের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক বলে দাবি জানান অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের মৃত্যুর বিচার চাই বলে একটি ভিডিয়ো প্রকাশ করেন প্রয়াত অভিনেতার এক সময়ের বান্ধবী।

দেখুন…

এদিকে মুম্বই পুলিসের তদন্তের উপর তাঁদের কোনও ভরসা নেই বলে সুশান্তের পরিবারের তরফে জানানো হয়েছে। পাশাপাশি সুশান্ত যদি বিচার না পান, তাহলে তাঁরা কোনওদিন আর শান্তিতে থাকতে পারবেন না বলেও মন্তব্য করতে দেখা যায় প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কৃতিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'আগে মানুষ বাঁচুক, পুজো থাকবে সারা জীবন', পুজোর বাজেটের টাকায় অক্সিজেন সিলিন্ডার কিনছে কলকাতার এই ক্লাব

Thu Aug 13 , 2020
নিজস্ব প্রতিবেদন:  বেনজির উদ্যোগ ক্লাবের। পুজোর বাজেটের টাকায় পর পর অক্সিজেন সিলিন্ডার কিনছে ক্লাব। লক্ষ্য,  করোনা পর্বে এলাকায় শ্বাসকষ্টে ভোগা মানুষের প্রাণ বাঁচাতে বিনামূল্যে দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়া।ওঁদের বক্তব্য, “আগে প্রাণ বাঁচুক। পরে পুজো।” এই লক্ষ্যকে সামনে রেখেই করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ ক্লাব। এ […]

Breaking News

Recent Posts