Kangana Ranaut Surprised by Her Mother’s Reaction on Office Demolition, Asha Ranaut Quits Congress

 নিজস্ব প্রতিবেদন : ​সত্যের জন্য কঙ্গনা যেভাবে লড়াই করছেন, তাতে মেয়ের উপর গর্বিত তিনি। কঙ্গনা যা করছেন ঠিক কাজ করছেন এবং এই সত্যের লড়াইয়ে তিনি সব সময় মেয়ের সঙ্গে রয়েছেন। মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনা রানাউতের টানাপোড়েন এবং অভিনেত্রীর অফিস ভাঙচুরের পর এমনই মন্তব্য করলেন বলিউড ‘কুইনের’ মা আশা রানাউত।

আরও পড়ুন : ইতিহাস তৈরি করছে ‘টাইগার থ্রি’, সলমন-ক্যাটরিনার ছবির খরচ কত জানেন!

বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা রানাউত। যেখানে অভিনেত্রীর মাকে বলতে শোনা যায়, কঙ্গনা যেভাবে সত্যের জন্য লড়াই করছেন, তাতে গর্বিত তাঁরা। তাঁদের গোটা পরিবার বরাবর কংগ্রেসের সমর্থক। এসব কথা জানা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তাঁর মেয়েকে সাহায্য করেছেন, তার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান তাঁরা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁদের সমর্থন করেছেন বলে জানান কঙ্গনার মা। সেই কারণেই এবার গোটা রানাউত পরিবার কংগ্রেসকে পরিত্যাগ করল। শিগগিরই তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলে জানান অভিনেত্রীর মা।

আরও পড়ুন : 

মঙ্গলবার শিবসেনা, মুম্বই পুলিস এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার সংঘাত চরমে পৌঁছয়। এরপরই কঙ্গনাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় কেন্দ্রের তরফে। বুধবার মানালি থেকে মুম্বইতে এসে পৌঁছনোর পরই কঙ্গনাকে কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে কঙ্গনার মুম্বইয়ের বাড়িতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে দেখা করেন।

জানা যাচ্ছে, শিগগিরই মুম্বই থেকে ফের মানালির বাড়িতে ফিরবেন কঙ্গনা রানাউত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভিটামিন সি ডাম্পিং নিয়ে চিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত, India has initiated a probe into alleged dumping of Vitamin C by China

Thu Sep 10 , 2020
বাজাজ হেলথকেয়ারের তরফে অভিযোগ দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনিয়ে অভিযোগ দায়ের করেছে। যাদের মধ্যে অন্যতম বাজাজ হেলথকেয়ার লিমিটেড। বাণিজ্যমন্ত্রক্তের তদন্তকারী সংস্থা ডিজিটিআরের সামনে তদন্তের জন্য আবেদন রেখেছে তারা। তাদের তরফে অভিযোগ ভিটামিন সি-এর ডাম্পিং-এর ফলে দেশের শিল্পের ওপর প্রভাব পড়ছে। অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগুর দাবি দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির […]

Breaking News

Recent Posts