Sushant Singh Rajput Death: Siddhant Chaturvedi AKA MC Sher Remembers When He Danced With SSR In College, Says ‘Aaj Kal Bhi Neend Nahi Ati’

নিজস্ব প্রতিবেদন : ‘গলি বয়’-এ রণবীর সিংয়ের সঙ্গে অভিনয়ের পর থেকে তাঁকে ‘এম সি শের’ বলেই সকলে চেনেন। তবে আসল নাম সিদ্ধান্ত চতুর্বেদী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ মাস পূর্তির পর তাঁর সঙ্গে কলেজ জীবনের একটি পুরনো ভিডিয়ো শেয়ার করলেন সিদ্ধান্ত। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে ভাইরাল হয়ে যায়।

ভিডিয়োতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘চিকনি চামেলি’ গানে নাচতে দেখা যাচ্ছে সুশান্তকে।  তাঁদের পিছনে দাঁড়াতে দেখা যাচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ”তখন কলেজে বি কম পড়ছিলাম। সঙ্গে CA (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) পড়ছিলাম। তখন একটি ন্যাশনাল টেলেন্ট হান্ট-এ অংশ নি। প্রতিযোগিতা আমি জিতেছিলাম, নেচেছিলাম আমরা দুজনে। এরপরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।”

আরও পড়ুন-দুর্ঘটনায় পঙ্গু হতে বসা উত্তরপ্রদেশের ২২ বছরের তরুণী ফের হাঁটলেন, সহায় সোনু সুদ

সিদ্ধান্ত আরও লিখেছেন, ”ওইদিন রাতে আমি এবং আমার পরিবার কেউই ঘুমতে পারিনি। আমার নাম ধরে স্টেজে ডেকেছিলেন সুশান্ত সিং, ওয়াহ..। মা-বাবার মনে হল, ছেলের মধ্যে কিছু একটা তো প্রতিভা আছে। তারপরই ভাবলাম, সিএ ছেড়ে হিরো হওয়ার চেষ্টা করি। অনুমতি পেয়ে গেলাম। আমার প্রথম জয়। আর সেটাই আমার কেরিয়ারের শুরু। এই  ভিডিয়োটা হাজারবার দেখেছি। ভাবছিলাম, শেয়ার করবো কি করবো না! তারপর ভাবলাম, দুজনে একসঙ্গে নেচেছিলাম, তাই  শেয়ার তো করতেই হবে।”

সুশান্ত ও জ্যাকলিনের সঙ্গে একটা ছবি শেয়ার করে সিদ্ধান্ত লিখেছেন, ”এই ছবিটা আমার কাছে খুব প্রিয়। ভেবছিলাম, আবার দেখা হলে ওনাকে ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করবো, মনে আছে? এটাই সেই আমি। আপনার হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল, আপনি আমার সঙ্গে সবসময়ই থাকবেন ভাই।”

আরো পড়ুন-সুশান্ত মামলায় প্রত্যক্ষদর্শী রাঁধুনি দীপেশকে জিজ্ঞাসাবাদ ED-র

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও। 

আরও পড়ুন-জীবনের শেষ জন্মদিন সেলিব্রেট করেছিলেন দিদিদের সঙ্গেই! ভাইরাল সুশান্তের ভিডিয়ো



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

When and Where to Watch Online, TV Telecast । চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে নামছে মেসির বার্সেলোনা, প্রতিপক্ষ বায়ার্ন; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

Fri Aug 14 , 2020
নিজস্ব প্রতিবেদন:  রোনাল্ডোর দেশে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আকর্ষণের কেন্দ্রে লিওনেল মেসি – রবার্ট লেওয়ানডস্কির দ্বৈরথ। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে লিসবনে আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সিঙ্গল লেগের কোয়ার্টার ফাইনালে যে জিতবে সে সেমি ফাইনালের টিকিট কনফার্ম করবে। লা লিগা জিততে ব্যর্থ হয়েছে মেসির বার্সা। তবে […]

Breaking News

Recent Posts