নিজস্ব প্রতিবেদন: রোনাল্ডোর দেশে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আকর্ষণের কেন্দ্রে লিওনেল মেসি – রবার্ট লেওয়ানডস্কির দ্বৈরথ। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে লিসবনে আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সিঙ্গল লেগের কোয়ার্টার ফাইনালে যে জিতবে সে সেমি ফাইনালের টিকিট কনফার্ম করবে। লা লিগা জিততে ব্যর্থ হয়েছে মেসির বার্সা। তবে বুন্দেশলিগায় চ্যাম্পিয়সন হয়েছে বায়ার্ন মিউনিখ। বার্সা-বায়ার্ন ডুয়ালের পাশাপাশি আজ রাতে মেসি-লেওয়ানডস্কি ডুয়াল দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। একজন লা লিগার সর্বোচ্চ গোলদাতা তো অন্যজন বুন্দেশলিগার টপ স্কোরার।
10 European cups between them.
2 heavyweights go head-to-head in Lisbon!Barcelona or Bayern? #UCLfixtures @gazpromfootball #UCL
— UEFA Champions League (@ChampionsLeague) August 14, 2020
জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউজ তো বলেই দিয়েছেন বার্সেলোনার পক্ষে বায়ার্নকে হারানো সম্ভব নয়। শুধু তাই নয় মেসির চেয়ে তিনি লেওয়ানডস্কিকেই এগিয়ে রেখেছেন। তবে প্রাক্তন বায়ার্ন তারকা বর্তমানে বার্সেলোনায় খেলা আর্তুরো ভিদাল অবশ্য হুঙ্কার দিয়ে রেখেছেন। ইউরোপীয় প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১০ বারের সাক্ষাতে ছয়বার জিতেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে মাত্র দুবার জিতেছে বার্সেলোনা। পরিসংখ্যানে এগিয়ে জার্মান ক্লাব দলটি।
#আজ কোথায় হবে বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি?
বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে লিসবনে (পর্তুগাল)।
#কখন শুরু বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ?
ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
#কোথায় দেখবেন বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ Live?
বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে টেন-২ এবং টেন-৩ তে।
#বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচে লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV-এ।
আরও পড়ুন – করোনায় স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকার নতুন সূচি প্রকাশ
