— রাজ্যে আক্রান্তের সংখ্যা যখন বাড়তে শুরু করবে তখন যে মৃত্যুর হারও বৃদ্ধি পাবে, তা স্বীকার করে নিয়েছে কেরালা সরকার। সেখানকার স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘আমাদের এটা মাথায় রাখতে হবে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে মৃত্যুর ঘটনা বাড়বে। যে কারণে আমি সবাইকে সহযোগিতা করার আবেদন করছি। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে স্বাস্থ্য বিধি মেনে আপনারা মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।’
— দেশের মধ্যে প্রথম কেরালায় করোনা সংক্রমণ ধরা পড়ে। চিনের হুয়ান থেকে ফেরত এক মেডিক্যাল ছাত্রীর শরীরে ৩০ অগস্ট অগস্ট সংক্রমণ ধরা পড়ে। দেশে দ্বিতীয় এবং তৃতীয় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় কেরালায়। তাঁরাও হুয়ান থেকে ফিরেছিলেন। যদিও সংক্রমণ রুখতে যথেষ্ট সফল হয়েছিল এই রাজ্য। ২৭ মে পর্যন্ত কেরালায় মাত্র ১,০০০ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।
— এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল। ১৪ অগস্ট, শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন কেন্দ্রের শীর্ষ আমলা। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন লভ আগরওয়াল।
