Narendra Modi Speech Live Updates: Independence Day 2020 LIVE: করোনা আবহে ৭৪তম স্বাধীনতা দিবস, জাতির উদ্দেশে ভাষণ মোদীর – Live: Pm Modi Leads The Nation In Celebrating 74th Independence Day

করোনা আবহে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। লাল কেল্লা থেকে সপ্তম বারের জন্য জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দুনিয়ার সঙ্গে ভারতও এই মুহুর্তে করোনার মতো ভয়াল অতিমারির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তাই এই সময়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সে দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধী প্রতি শ্রদ্ধা নিবেদন করে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। কোভিড ১০ অতিমারীজনিত সংকটের মধ্যেই ১৩০ কোটি ভারতীয় স্বনির্ভরতা ও আত্মনির্ভর ভারতের সংকল্প গ্রহণ করেছেন। এই স্বপ্ন এখন অঙ্গীকারে পরিণত হয়েছে। আজ ১৩০ কোটি ভারতীয়র কাছে আত্মনির্ভর ভারত মন্ত্র হয়ে উঠেছে।

-১ বছরে ২ কোটি মানুষের কাছে জল ও জীবন মিশন পৌঁছেছে

-সমুদ্র তীরবর্তী এলাকায় চার লেনের হাইওয়ে তৈরি হবে।

-দেশ মহিলাদের স্বনিযুক্ত ও নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সমতার ভিত্তিতে সুযোগ দিতে সংকল্পবদ্ধ। এখন মহিলারা কয়লা খনিতে কাজ করছেন, আমাদের কন্যারা যুদ্ধবিমান চালিয়ে আকাশ স্পর্শ করছেন।

-গত বছর প্রত্যক্ষ বিদেশী লগ্নি ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের নীতি, গণতন্ত্র ও আর্থিক ভিত্তি মজবুত করার কাজ চালিয়ে গিয়েছি। বিশ্ব ভারতের প্রতি তাদের আস্থা দেখিয়েছে।

-সুসংহত পরিকাঠামো উন্নয়নের পথে হাঁটবে ভারত।

-প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশেষ একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা সবাইকে আটকাচ্ছে। ‘অন্যবারের মতো এবার ছোট বাচ্চাদের সামনে দেখছি না। কোভিড যোদ্ধাদের প্রণাম জানাই। সেবা পরম ধর্ম মন্ত্রে কাজ করে চলছেন এবং মানুষের সেবা করছেন করোনা যোদ্ধারা। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই’।

-এক দেশ এক কর পথ দেখিয়েছে

-প্রধানমন্ত্রী বলেছেন, ‘সমস্ত দেশবাসীকে শুভকামনা ও অভিনন্দন। স্বাধীন ভারতে আজ আমরা নিঃশ্বাস নিচ্ছি। স্বাধীনতাসংগ্রামী ও শহিদদের প্রণাম জানাই। দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকে প্রণাম। শ্রী অরবিন্দর জন্মজয়ন্তীকে তাঁকেও স্মরণ করছি’।

-করোনার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হতে হবে, সবাই মিলে করোনাকে হারাব

-আজ নতুন সংকল্প নেওয়ার দিন

-স্বাধীনতা রক্ষায় বহু মানুষ প্রাণ দিয়েছেন, এই অবদান ভোলার নয়

-করোনার সময়েই দেশকে আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯-এর স্বাধীনতা দিবসে আগামী ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি টাকা করার বার্তাও দিয়েছিলেন তিনি। কিন্তু করোনার প্রকোপে ধাক্কা খেয়েছে দেশের আর্থিক বৃদ্ধি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কোন দিশা দেখান সে দিকে তাকিয়ে গোটা দেশ। করোনার বিরুদ্ধে ভারত কতটা লড়াই করছে সে কথাও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের মতো এই অতিমারির প্রতিষেধক তৈরির লড়াই চালাচ্ছে ভারতও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ৪ হাজার অতিথি। তবে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য বিধি কড়া ভাবেই মানা হচ্ছে এ দিনের অনুষ্ঠানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

The pain of eating mother-father and right brothers in partition is still visible from Tilak Raj Gandhi's face | बंटवारे में मां-पिता व दाे भाइयाें काे खाेने का दर्द आज भी झलकता है तिलकराज गांधी के चेहरे से

Sat Aug 15 , 2020
अलवर39 मिनट पहले कॉपी लिंक पाकिस्तान से आकर सिलाई की, 1960 में जनसंघ से जुड़कर राजनीति में आए सन् 1947 में मेरी उम्र 15 साल थी। डेरा गाजी खान (पाकिस्तान) के राजकीय हाई स्कूल में कक्षा 9वीं में पढ़ता था। परीक्षा हाेने के बाद मई जून में छुट्टी हाेने पर […]

You May Like

Breaking News

Recent Posts