Kashmir News: বরামুলা এনকাউন্টারের কয়েক ঘণ্টার মধ্যে কুলগামের CRPF শিবিরে জঙ্গি হামলা, জখম জওয়ান – hours after baramulla encounter, militants open fire on crpf camp in kulgam, 1 jawan injured

হাইলাইটস

  • কুলগামের নেহমায় সিআরপিএফের ক্যাম্প লক্ষ্য করে জঙ্গি হামলা
  • হামলায় গুরুতর ঘায়েল আধাসামরিক বাহিনীর এক জওয়ান
  • সন্ধের অন্ধকারে ক্যাম্পের বাংকার লক্ষ্য করে অতর্কিতে এই হামলা হয়
  • এর কয়েক ঘণ্টা আগে বরামুলায় এক এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করেছে বাহিনী

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের বরামুলা (Baramulla encounter)-য় যৌথ বাহিনী দুই জঙ্গিকে খতম করার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে নাশকতার চেষ্টা চালাল জঙ্গিরা (Attack On a CRPF camp)। কুলগামের নেহমায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফের ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। তাতে প্রাণহানির ঘটনা না ঘটলেও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এক জওয়ান ঘায়েল হয়েছেন।

সিআরপিএফ সূত্রে খবর, কুলগামের নেহমায় তাদের ১৮ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে হামলা চালানো হয়েছে। সিআরপিএফের এক জওয়ান গুরুতর জখম হয়েছে। সোমবার কয়েক ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় জঙ্গি হামলা।

নেহমায় সিআরপিএপের ক্যাম্পের বাইরে বাঙ্কার রয়েছে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ওই বাঙ্কার লক্ষ্য করেই জঙ্গিদের ওই দলটি হামলা চালায়। ক্যাম্পের মেন গেটের সামনে ছিলেন সিআরপিএফের এএসআই। জানা গিয়েছে, তাঁর হাঁটুতে গুলি লেগেছে। জঙ্গিরা যাতে পালাতে না পারে, তার জন্য ঘটনার পরপর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গি দলটির খোঁজে রাতের অন্ধকারে তল্লাশি চলছে।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে উপত্যকার বরামুলা জেলায় লস্কর-ই-তৈবার দুই অপারেটিভকে ধাওয়া করে নিরাপত্তা বাহিনী। বরামুলার ক্রেরি এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই জঙ্গিদের গুলির লড়াই হয়। এনকাউন্টারে নিহত হয় ওই দুই লস্কর জঙ্গি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Domino’s to hire 20,000 workers in United States - business news

Mon Aug 17 , 2020
Domino’s Pizza Inc and its franchisees would hire more than 20,000 people, including delivery experts and pizza makers, in the United States, the restaurant chain said on Monday. The pizza chain’s move follows those of its peers, including McDonald’s Corp, Chipotle Mexican Grill Inc and Dunkin Brands Group Inc, which […]

You May Like

Breaking News

Recent Posts