weather forecast: বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে! – weather forecast: rainfall activity over districts of south bengal during 19th to 20th august

হাইলাইটস

  • এতদিন উত্তরবঙ্গের উপর সক্রিয় ছিল মৌসুমী অক্ষরেখা।
  • এবার তা দক্ষিণবঙ্গে এসে হাজির হয়েছে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে বর্ষা সত্ত্বেও বৃষ্টির ঘাটতি ছিল।
  • অগস্টের শেষ দিকে তা পূরণ হয়ে যেতে পারে।

এই সময় ডিজিটাল ডেস্ক: এতদিন উত্তরবঙ্গের উপর সক্রিয় ছিল মৌসুমী অক্ষরেখা। এবার তা দক্ষিণবঙ্গে এসে হাজির হয়েছে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে বর্ষা সত্ত্বেও বৃষ্টির ঘাটতি ছিল। অগস্টের শেষ দিকে তা পূরণ হয়ে যেতে পারে। মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় তুমুল বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার জেরে ২০ অগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরের উপর মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে পারে। যার ফলে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে। উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টি চলবে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, আটকে দুই শ্রমিক

মঙ্গলবার কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে দুর্ভোগ শুরু হয়ে গিয়েছে৷ বৃষ্টির কথা মাথায় রেখে কয়েকটি জেলায় সর্তকতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে মৎস্যজীবীদের কুড়ি তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টির ফলে এই কদিন আর গরম বাড়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে। বুধবার সকালে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। এরফলে দিল্লির সাধারণ মানুষ প্রচন্ড গরমের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছেন। গত কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার বাতাসে আর্দ্রতা মাত্রা ছিল খুবই বেশি৷ তবে বিকেলে দিল্লির অনেক এলাকায় ভারী বৃষ্টি হওয়াতে কিছুটা হলেও স্বস্তি মেলে। সাউথ এক্স, লোধি রোড-সহ অনেক এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। নয়ডার অনেক এলাকায় হালকা বৃষ্টিও হয়েছিল। দিল্লি ছাড়াও নয়ডা এবং গাজিয়াবাদেও ভারী বৃষ্টিপাত হয়েছে। নয়ডার বিভিন্ন সেক্টর এবং গাজিয়াবাদের বিভিন্ন সেক্টরে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন এলাকায় জল জমারও খবর মেলে। ভারী বৃষ্টির কারণে মুলচাঁদ ফ্লাইওভারের কাছে জল জমে গিয়েছে।

এ দিন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও চলবে। বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা বিকানির, জয়পুর এবং ছত্তিসগড়ের নিম্নচাপের মধ্যে দিয়ে জামশেদপুর, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত। এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

sushant rajput case supreme court| decision Today on rhea chakrabortys plea to transfer case from patna to mumbai. | आज तय होगा पटना में दर्ज केस मुंबई ट्रांसफर होगा या सीबीआई के पास रहेगा; सुबह 11 बजे कोर्ट फैसला सुना सकती है

Wed Aug 19 , 2020
Hindi News Local Maharashtra Sushant Rajput Case Supreme Court| Decision Today On Rhea Chakrabortys Plea To Transfer Case From Patna To Mumbai. मुंबई19 मिनट पहले कॉपी लिंक रिया चक्रवर्ती ने सुप्रीम कोर्ट में मीडिया ट्रायल रोकने को लेकर भी एक याचिका दायरा की है, जिस पर 21 अगस्त को सुनवाई […]

Breaking News

Recent Posts