Joy Sarkar’s new song: লকডাউনে গানের সুরে দুই বাংলাকে বাঁধলেন জয় সরকার-সুস্মিতা আনিস – music composer joy sarkar’s new venture ghum hote chai with bangladesh singer shusmita anis

হাইলাইটস

  • সুস্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেল ১৭ জুলাই, ২০২০।
  • বাংলাদেশ এর বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস সম্পর্কে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ফিরোজা বেগমের ভাইঝি সুস্মিতা।
  • তনিম রহমান অংশু এর পরিচালনায় মিউজিক ভিডিয়োটিতে প্রতিফলন ঘটে কলকাতার টুকরো, টুকরো ছবি।

এই সময় বিনোদন ডেস্ক: বাংলাদেশ এর বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস সম্পর্কে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ফিরোজা বেগমের ভাইঝি, কলকাতার প্রখ্যাত সুরকার জয় সরকার লকডাউনে নিয়ে এলেন নতুন গান ‘ঘুম হতে চাই’। গানের সুরে সুরে রয়েছে লকডাউনের এই একঘেয়েমি থেকে মুক্তির স্বাদ। সুস্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেল ১৭ জুলাই, ২০২০।

কলেজে পড়া এক তরুণ জুটির স্নিগ্ধ ভালোবাসার গল্প রয়েছে এই গানে। মিউজিক ভিডিওর দৃশ্যগুলো মনে করাবে প্রাক-লকডাউন সময়ের নস্টালজিয়াকে, সেই রোজকারের সাধারণ জীবনের উত্তেজনার কথা মনে করাবে।” ঘুম হতে চাই” গানটি অ্যালবাম “চেনা শহর” এর গান । গানের সুরে রয়েছে ছন্দের জাদু। তনিম রহমান অংশু এর পরিচালনায় মিউজিক ভিডিয়োটিতে প্রতিফলন ঘটে কলকাতার টুকরো, টুকরো ছবি।

একটি মেয়ে (কৌশাম্বি চক্রবর্তী) নিশ্চিত নয় যে ছেলেটিকে সে ভালোবাসে কিন্তু ছেলেটি তাকে ভালোবাসে কিনা! ছেলেটা (আদিল সুলতান) তার ভালোবাসা ফিরিয়ে দেয়। মেয়েটি তার গানে তার মনের কথা প্রকাশ করে, “আমি যখন তোমাকে দেখি, তখন আমি সবকিছু ভুলে যাই… আমি তোমার চোখে ঘুম হতে চাই ।”

গানটির গীতিকার সুহৃদ সুফিয়ান, সুর করেছেন কলকাতার বিশিষ্ট সুরকার জয় সরকার, আর প্রকাশিত হল প্যারাডিজম কোম্পানির অধীনে।

সুস্মিতা আনিস বললেন, “আমরা সকলেই আজ লকডাউনের জন্যে গৃহবন্দি। অনেক প্রিয়জনকেই আজকাল কাছে পাওয়া যায় না। এই দুর্দিনে ভালো থাকার আশা আমাদের বাঁচিয়ে রাখে। আশা করি ভালদিন আসবে এবং আমরা আবার সাধারণ জীবন শুরু করতে পারব। আমি আশা করি ঘুম হতে চাই শ্রোতাদের তাদের প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত গুলো মনে করাবে।” জয় সরকার বললেন,”আশা করি এই নতুন গানটি সবার ভালো লাগবে।সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।”

ei samay

দুই বাংলার গানের রূপকার

গানটি শুনুন…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অসমের বন্যা কবলিত মানুষদের জন্য মন কেঁদে উঠেছে কেপি-র

Tue Jul 21 , 2020
নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: একে করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর বন্যা। লাগাতার বর্ষনে অসমের বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। বিভীষিকার ছায়া গ্রাস করে আছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের ২৬টি জেলাকে। কয়েকদিন আগেই অসমবাসীর পাশে দাঁড়িয়ে দেশবাসীর কাছে প্রার্থনা জানান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এবার অসমের বন্যা বিধ্বস্ত মানুষদের […]

You May Like

Breaking News

Recent Posts