Ankita Lokhande Takes A Cryptic Dig At Rhea Chakraborty

নিজস্ব প্রতিবেদন : ​’পবিত্র রিসতার’ সময় থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত। প্রায় ৬ বছর একসঙ্গে থকার পর অবশেষ সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অঙ্কিতা লোখন্ডের।  অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদর পর কখনও কৃতি কখনও সারা কিংবা রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ালেও, ভালবাসার প্রথম মানুষটির কাছ থেকে সরে গিয়ে তিনি ভুল করেছেন বলে নাকি চিকিতসকের কাছে দাবি করেন সুশান্ত সিং রাজপুত।  যা প্রকাশ্যে আসার পরও শোরগোল শুরু হয়ে যায়।  

আরও পড়ুন : অবৈধ প্রবেশ, সুশান্তের ময়নাতদন্তের সময় হাসপাতালে ৪৫ মিনিট ছিলেন রিয়া?

সুশান্তের মৃত্যুর পর যখন মুহ্যমান অঙ্কিতা লোখন্ডে, সেই সময় প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যদের পাশে পেয়েছেন তিনি।  তবে সুশান্তের মৃত্যুর পর প্রাথমিক শোক কাটিয়ে ওঠার পর সরব হয়েছেন বিচার চেয়ে। কারও নাম না করেই বার বার সরব হয়েছেন, কেন সুশান্তকে অকালে চলে যেতে হল বলে প্রশ্ন তুলে। এবার অঙ্কিতা লোখন্ডে একহাত নিলেন রিয়া চক্রবর্তীকে।  

 

সুশান্ত মামলায় সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফের স্টেটাস শেয়ার করেন অঙ্কিতা লোখন্ডে।  যেখানে তিনি সত্যতা, ভালবাসা, প্রতিজ্ঞা, মতের আদানপ্রদানের মতো বেশ কয়েকটি শব্দকে তুলে এনেছেন। পাশাপাশি নিজের কাছে সব সময় সত থাকারও বার্তা দেন অঙ্কিতা।  সুশান্তের বিশেষ বান্ধবীর নাম না করলেও, রিয়া চক্রবর্তীকে উদ্দেশ্য করেই যে অঙ্কিতা লোখন্ডে ওই স্টেটাস শেয়ার করেন, তা বেশ স্পষ্ট। 

প্রসঙ্গত, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই সুশান্ত দিচ্ছিলেন বলে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে দাবি করেন রিয়া চক্রবর্তী।  যা প্রকাশ্যে আসার পর নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করেন অঙ্কিতা। নিজের ফ্ল্যাটের ইএমআই তিনি নিজে দিচ্ছিলেন বলে যে দাবি করেন অঙ্কিতা, তা তাঁর স্টেটমেন্ট থেকেই স্পষ্ট হয়ে যায়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Anil Ambani: Court agrees to hear bankruptcy case against Anil Ambani | India Business News

Fri Aug 21 , 2020
NEW DELHI: A court has agreed to hear a petition by the nation’s largest lender seeking to initiate personal bankruptcy against tycoon Anil Ambani after the former billionaire failed to repay debt. A two-member panel of the National Company Law Tribunal, or NCLT, in Mumbai has appointed a bankruptcy administrator […]

Breaking News

Recent Posts