‘The worst act of opportunism’, singer Sona Mohapatra hits out at Kangana Ranaut

নিজস্ব প্রতিবেদন : একজনের দুঃখজনক মৃত্যুর পর তার থেকে ফায়দা তোলার চেষ্টা করছেন কঙ্গনা রানাউত। সাধারণ মানুষের হয়ে কথা বলার অভিনয় করে ক্রমাগত নিজের খারাপ সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কঙ্গনা রানাউতকে এবার এভাবেই কটাক্ষ করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সোনা মহাপাত্র। তিনি বলেন, অন্যকে গোল্ড ডিগার, মাফিয়াদের প্রতিনিধি, সফ্ট পর্নস্টার এসব বলে কঙ্গনা কী প্রমাণ করতে চাইছেন! সাধারণ মানুষের হয়ে কথা বলছেন, এই দাবি করে নিজের সুযোগ সুবিধা খুঁজতে ব্যস্ত বলেও কঙ্গনাকে আক্রমণ করেন সোনা।

আরও পড়ুন : ​​’আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন না’, জয়াকে কড়া জবাব মুকেশ খান্নার

দেখুন কঙ্গনাকে কী বললেন সোনা মহাপাত্র…

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ শুরু করেন কঙ্গানা রানাউত। তাঁর আক্রমণের তালিকায় করণ জোহর, আদিত্য চোপড়া-রা ছিলেনই। এবার সেখানে যোগ হয় অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, ঊর্মিলা মাতন্ডকর, সোনম কাপুর, দিয়া মির্জা-সহ আরও অনেকের নাম। বলিউড তারকাদের একাংশকে বার বার আক্রমণ করে সাংবাদমাধ্যমের পাতায় উঠে আসছে কঙ্গনার নাম। তাঁর আক্রমণের তালিকা থেকে বাদ পড়েননি সানি লিওনও। ঊর্মিলার সঙ্গে বাকযুদ্ধে কেন তাঁকে টেনে আনা হচ্ছে অযথাভাবে, তা নিয়ে প্রশ্ন তুলে নাম না করেই কঙ্গনাকে একহাত নেন সানি লিওন।  

পাশপাশি জয়া বচ্চনের যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন মন্তব্যর তীব্র প্রতিবাদ করেন কঙ্গনা। ইন্ডাস্ট্রি থেকে যে থালা তিনি পেয়েছিলেন, সেখানে আপসের বিনিময়ে আইটেম নম্বর এবং ২ মিনিটের অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়ে নারীবাদ এবং দেশপ্রেম নিয়ে ছবি তৈরি করে কঙ্গনা নিজের থালা নিজেই গুছিয়েছেন বলেও দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

nigeria rape law: নাইজেরিয়ার নয়া আইনে ধর্ষককে নপুংসক করে শাস্তি - nigeria government's big decision, rapists will be impotent

Sat Sep 19 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন একটি শাস্তির কথা বলছিলেন। অপরাধের গুরুত্ব বুঝে ধর্ষককে জনসমক্ষে ফাঁসি বা চিরজীবনের মতো নপুংসক করে দেওয়ার কথা বলেছিলেন। তিনি যে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন, সাংবাদিকদের তা জানান পাক প্রধানমন্ত্রী। ইমরানের কাছে যা এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে, তাকে আইনে […]

Breaking News

Recent Posts