coronavirus: মস্ত চিন্তা করোনা, ভোট করাতে স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন চাইল কমিশন – election commission sought the guidelines of the home ministry to hold the vote amid coronavirus pandemic

এই সময়: কোভিড অতিমারীর পরিস্থিতিতে ভোট করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের কাছে গাইডলাইন চাইল নির্বাচন কমিশন। এই নির্দেশিকা দ্রুত দিতে বলা হয়েছে। যার ভিত্তিতে কমিশন বিভিন্ন উপনির্বাচন ও কয়েকটি রাজ্যের বিধানসভার আসন্ন নির্বাচনের পরিকল্পনা তৈরি করবে। ভোট করতে হলে প্রথমেই কোভিড মোকাবিলার উপযুক্ত পরিকাঠামো রাখা দরকার। যা স্থানীয় ভিত্তিতে রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিকদেরই করতে হবে।

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চারটি বিধানসভা আসন শূন্য রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়কের মৃত্যুতে বিধানসভা আসনটি গত নভেম্বর থেকেই শূন্য রয়েছে। নির্বাচন কমিশন শুধুমাত্র এই রাজ্যের ওই একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনই করাতে চায়। কারণ, কোনও রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হওয়ার এক বছরের কম সময়ের মধ্যে কোনও আসন বিধায়কের মৃত্যু বা অন্য কারণে শূন্য হলে উপনির্বাচন হয় না। এ ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে সম্প্রতি দু’জন বিধায়কের মৃত্যুতে এগরা ও ফলতা আসন দু’টি শূন্য হয়েছে। এ ছাড়া এক বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে উত্তর দিনজাপুরের একটি আসনও শূন্য হয়েছে সম্প্রতি। এ দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। বাকি ৮-৯ মাস। তাই এই তিন বিধানসভা আসনে উপনির্বাচন হবে না। তবে ফালাকাটার বিধায়ক অনেক আগেই মারা গিয়েছেন। লকডাউন পরিস্থিতির জন্য সেখানে ভোটের প্রস্তুতি নেওয়া যায়নি। সেখানে ভোটের প্রস্তাব কমিশন বিবেচনা করছে।

কমিশনের এক কর্তার কথায়, ‘ভোট করলেই হল না। কী ভাবে ভোট করতে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। কোভিড মোকাবিলায় সারা দেশেই এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লাগু রয়েছে। যা স্বরাষ্ট্রমন্ত্রকের লাগু করা। তাই এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকই নির্দিষ্ট করে গাইডলাইন দিতে পারে।’ কমিশন ইতিমধ্যেই এই অস্বাভাবিক পরিস্থিতিতে ভোট পরিচালনা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত নিয়েছে। নেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতামতও। কমিশন মতামতগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ পেলেই কমিশন ভোট পরিচালনার ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Jharkhand Nine Bodyguard Of Lalu Yadav Security Were Found Corona Positive - लालू यादव की सुरक्षा में तैनात नौ जवान कोरोना पॉजिटिव, राजद अध्यक्ष को लेकर सभी सतर्क

Fri Aug 21 , 2020
{“_id”:”5f3f71856a6e321a4f586ecc”,”slug”:”jharkhand-nine-bodyguard-of-lalu-yadav-security-were-found-corona-positive”,”type”:”story”,”status”:”publish”,”title_hn”:”u0932u093eu0932u0942 u092fu093eu0926u0935 u0915u0940 u0938u0941u0930u0915u094du0937u093e u092eu0947u0902 u0924u0948u0928u093eu0924 u0928u094c u091cu0935u093eu0928 u0915u094bu0930u094bu0928u093e u092au0949u091cu093fu091fu093fu0935, u0930u093eu091cu0926 u0905u0927u094du092fu0915u094du0937 u0915u094b u0932u0947u0915u0930 u0938u092du0940 u0938u0924u0930u094du0915″,”category”:{“title”:”City & states”,”title_hn”:”u0936u0939u0930 u0914u0930 u0930u093eu091cu094du092f”,”slug”:”city-and-states”}} न्यूज डेस्क, अमर उजाला, रांची Updated Fri, 21 Aug 2020 12:35 PM IST लालू प्रसाद यादव (फाइल फोटो) – फोटो : सोशल मीडिया पढ़ें अमर उजाला ई-पेपर कहीं भी, कभी […]

You May Like

Breaking News

Recent Posts