Coronavirus Disease in India Live Updates: করোনা LIVE: সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্রে থাকলেও ক্রমশ দাপট বাড়ছে কর্নাটকে! – Coronavirus Live Updates World India And West Bengal Live Updates In Bengali

করোনা-বিধ্বস্ত রাজ্যগুলির তালিকায় মহারাষ্ট্র শীর্ষে থাকলেও সংক্রমণ ক্রমেই বাড়ছে কর্নাটকে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষে পৌঁছে গিয়েছে! দিল্লিকে টপকে এখন এই রাজ্যই দেশের তৃতীয় সবথেকে সংক্রামিত রাজ্য।

ভারতে তৈরি করোনার প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’ প্রয়োগের প্রথম ধাপে এখনও পর্যন্ত কোনও ক্ষতিকর প্রভাব দেখা না-দেওয়ায় আগামী মাসে টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিল ভারত বায়োটেক। আজ হায়দরাবাদের জিনোম ভ্যালিতে টিকা সংক্রান্ত একটি আলোচনাচক্রে ভারত বায়োটেকের অধিকর্তা কৃষ্ণ এলা দাবি করেন, তাঁদের টিকার দাম পানীয় জলের বোতলের দামের চেয়েও কম হবে, যাতে সাধারণ মানুষের উপরে আর্থিক চাপ না-পড়ে। তবে কবে ওই টিকা বাজারে আসতে চলেছে, সেই দিন-ক্ষণ বলতে চাননি তিনি। সূত্রের মতে, এই বছরের শেষে বা নতুন বছরের গোড়ায় ওই টিকা বাজারে ছাড়তে চাইছে ভারত বায়োটেক।

গত কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা অবশ্য স্বস্তিদায়ক। দেশে মোট করোনা-আক্রান্তের ৬৫.৭৭ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৭৪ জন।

ভারতে যখন করোনা-আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, তখন বিশ্বের অনেক দেশেই কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসার খবর পাওয়া যাচ্ছে। ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ কবে আসতে পারে অথবা আদৌ আসবে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব।

করোনা আক্রান্ত হয়ে গত কাল হাসপাতালে ভরতি হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর অফিসের ছ’জন কর্মীর আজ করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে। তাঁরাও হাসপাতালে ভরতি হয়েছেন।

আরও পড়ুন: বাংলায় করোনা-টেস্ট ১০ লক্ষের গোড়ায়, আক্রান্তের সঙ্গে সমানতালে বাড়ছে সুস্থতার হারও

আক্রান্ত এবং মৃত্যুর মাপকাঠিতে সর্বোচ্চের পরিসংখ্যান ভেঙে মঙ্গলবারও নতুন রেকর্ড তৈরি করেছে পশ্চিনবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৭৫২ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। কলকাতা (১৫), উত্তর ২৪ পরগনা (১৪), দক্ষিণ ২৪ পরগনা (৬), হাওড়ার (৬) পাশাপাশি হুগলি (২), দার্জিলিং (৪), দক্ষিণ দিনাজপুর (২), মালদহ (১), মুর্শিদাবাদ (১), নদিয়া (১), পশ্চিম মেদিনীপুর (১) এবং পূর্ব বর্ধমান (১) মিলিয়ে ২৪ ঘণ্টায় কোভিড পজ়িটিভ ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে।

রাজ্যে এ পর্যন্ত কোভিড আক্রান্ত মোট ১৭৮৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, তার মধ্যে কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ১৫৫৯ জনের (৮৭.৩)। কো-মর্বিডিটির বৃত্তের বাইরে ছিলেন ২২৬ জন (১২.৭)।

করোনার ধাক্কায় বেসামাল আমেরিকা। এমন অবস্থায় ভোটের মুখে পিঠ বাঁচাতে ফের ভারতের সঙ্গে তুলনার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তাঁর বক্তব্য, আমেরিকায় করোনা পরিস্থিতির বিপুল উন্নতি হয়েছে, যেখানে ভারতের মতো দেশ ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রবল সমস্যার মুখে পড়ছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'বেবিস ডে আউট', সাধের পর শুভশ্রীর নতুন ছবি শেয়ার করলেন রাজ

Wed Aug 5 , 2020
শুভশ্রীর ছবি দেখে খুশি হয়ে যান অভিনেত্রীর ভক্তরা  Source link

Breaking News

Recent Posts