দুই বছরের মধ্যেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হবে করোনা, আশ্বাস WHO-এর

নিজস্ব প্রতিবেদন : দুই বছরেরও কম সময়েই করোনভাইরাস থেকে মুক্তি পাবে বিশ্ব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই আশার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে করোনাকে- এমনটাই বললেন WHO প্রধান তেদ্রজ আধানম গেব্রেইসাস। 

এদিন জেনেভায় WHO সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তেদ্রজ বলেন, “আমরা এই অতিমারী দুই বছরেরও আগে শেষ হবে বলে আশাবাদী। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এই বিশ্বমারীকে।”

কিন্তু হঠাত্ ১০০ বছর আগের বিশ্বমারীর সঙ্গে তুলনা কেন? শুক্রবার তাঁর এই বক্তব্যের পেছনে যুক্তিও দেন তেদ্রজ। তিনি বলেন, আগের তুলনায়, বিশ্ব আজ বিশ্বায়ন ও যোগাযোগ এগিয়ে, আর তাতেই সমস্যা আরও বেড়েছে। এই যোগাযোগ ব্যবস্থা ফলেই বিদ্যুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ১৯১৮ সালে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত না হওয়ায় এমনটা হয়নি।

কিন্তু ১০০ বছরের তুলনায় এগিয়েছে প্রযুক্তি ও চিকিত্সাশাস্ত্রও। সে কথা মনে করিয়ে তিনি বলেন, “তবে, বিশ্বে এখন আরও উন্নত প্রযুক্তির সুবিধা রয়েছে। প্রযুক্তি ও বিজ্ঞানের সর্বাধিক ব্যবহার করে আমাদের ভ্যাকসিন তৈরি করার সুযোগও তাই বেশি। আমি মনে করি আমরা ১৯১৮-র ফ্লুর চেয়ে কম সময়ে এটি (করোনা) শেষ করতে পারি।”

আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারী, ১৯১৮-র স্প্যানিশ ফ্লু-তে প্রায় ৫ কোটি মানুষ প্রাণ হারান। সারা বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ সংক্রামিত হন (সেই সময়ে বিশ্বের এক তৃতীয়াংশ)। ১৯১৮-র ফেব্রুয়ারি থেকে ১৯২০-র এপ্রিল পর্যন্ত চলে এই বিশ্বমারী।

আরও পড়ুন : চিনে উলট পুরাণ! মাস্ক ছাড়াই বাইরে বেরনো যাবে বেজিংয়ে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

US presidential election 2020: ‘বিডেন ক্ষমতায় আসলে আমেরিকার উপর রাজত্ব করবে চিন’, কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের - donald trump claims that election of joe biden will give way to china to rule us

Sat Aug 22 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকার তখত দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। নিয়ম মেনে নভেম্বর মাসেই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন (US Presidential Election)। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন (Joe Biden)।এবার নিজের প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্প বললেন, ৩ নভেম্বর নির্বাচনে জিতে যদি […]

Breaking News

Recent Posts