২০২০ কাউন্সিল ফর ন্যাশনাল পলিসি-র অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, ‘সময় এসেছে ডেমোক্রেটিক পার্টির রাগ ও হিংসের রাজনীতিকে খারিজ করার। আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য নির্বাচন সামনে। এমন কোনও দল আমেরিকার নেতৃত্ব দিতে পারে না, যারা আমেরিকাকে ভাগ করতে এত সময় খরচ করে। গত রাতে জো বিডেনের ভাষণের সবচেয়ে বড় বিষয় কি ছিল জানেন? উনি যে সব বিষয়ে কোনও কথাই বললেন না। উনি আইন প্রনয়ণ নিয়ে কোনও উচ্যবাচ্য করলেন না। ডেমোক্রাটদের দখলে থাকা শহরগুলিতে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনা নিয়েও কোনও মন্তব্য তিনি করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁর ভাষণে একবারের জন্যেও উঠে এল না চিন প্রসঙ্গ। একটা কথা বলে রাখছি… জো বিডেন নির্বাচনে জিতে ক্ষমতায় এলে চিনে আমাদের শাসন করবে। এটা আমরা হতে দিতে পারি না। আপনারা ইন্টেলিজেন্স রিপোর্ট দেখেছেন। চিন ভীষণভাবে চায় যাতে ক্ষমতায় জো বিডেন আসুন। তবে চিন যদি আমাকে ক্ষমতায় চাইত তাতে আমার অপমানই বেশি হত।’
আরও পড়ুন: ‘ট্রাম্প বিশৃঙ্খল, জীবন বাঁচাতে হলে জো বিডেনকেই ভোট দিন’, অকপট মিশেল ওবামা
‘ক্ষমতায় এলে ফেরাব H-1B ভিসা’, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার ডাক জো বিডেনের
প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা US ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কমলা, তীব্র কটাক্ষ ট্রাম্পের
অন্যদিকে, কমলা হ্যারিসের (Kamala Harris) নাম ভাইস প্রেসিডেন্ট পদের জন্যে জো বিডেন ঘোষণা করার পরই কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কমলাকে সবচেয়ে ভয়ংকর মার্কিন সেনেটর হিসেবে বর্ণনা করেছেন তিনি। সরাসরি আক্রমণের পথে গিয়ে তিনি বলেন, মার্কিন সেনেটে কমলা সবচেয়ে নীচ, সবচেয়ে অশ্রদ্ধার মানুষ ও সবচেয়ে ভয়ংকর। জো বিডেন কমলাকে বেছে নেওয়ায় তিনি তাজ্জব হয়েছিলেন বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি এতটাই খারাপ কাজ করেছেন যে তাঁর উঠে আসায় আমা সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম।’
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।