টানা প্রায় দু সপ্তাহেরও বেশি সময় বাড়েনি কোনও জ্বালানির দাম। কলকাতায় গত সপ্তাহের রবিবার সামান্য পরিবর্তন হয় জ্বালানির দামে। পেট্রল লিটারপিছু ৫ পয়সা কমে আর ডিজেল লিটারপিছু ২ পয়সা বাড়ে। শহরে পেট্রলের দাম হয় লিটারে ৮২.০৫ টাকা ও ডিজেলের দাম লিটারে হয় ৭৭.০৬ টাকা। বাকি মেট্রো শহরে জ্বালানির দাম অপরিবর্তিতই ছিল। তবে তার পর থেকে জ্বালানির দাম আর বাড়েনি।
দিল্লিতে আবার পেট্রলের থেকে সস্তা ডিজেল, কলকাতায় জ্বালানির দাম কত?
স্বাধীনতা দিবসের পরের দিন চার মেট্রো শহরেই বেড়েছিল পেট্রলের দাম। দিল্লিতে লিটারপিছু দাম বেড়ে হয় ৮০.৫৭ টাকা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম হয় ৮২.১৭ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে এই দামটাই যথাক্রমে ৮৭.৩১ ও ৮৩.৭৫ টাকা ছিল। তবে কোথাওই বাড়েনি ডিজেলের দাম। সোমবার ও মঙ্গলবারও একই ধারা অব্যাহত থাকে। আরও কিছুটা বাড়ে পেট্রলের দাম, ডিজেলের দাম একই ছিল।
চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…
| শহর | পেট্রলের দাম (₹/লিটার) | ডিজেলের দাম (₹/লিটার) |
| কলকাতা | 82.87 | 77.04 |
| দিল্লি | 81.35 | 73.56 |
| মুম্বই | 88.02 | 80.11 |
| চেন্নাই | 84.40 | 78.86 |
আরও বাড়ল ডিজেলের দাম, পেট্রল অপরিবর্তিত! জানুন, কোথায় কত?
জুন মাসে টানা ২১ দিন ধরে টানা বাড়ে পেট্রল ও ডিজেলের দাম। ১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম।
VAT কমালেন কেজরি, দিল্লিতে ডিজেল লিটারে ৮ টাকা সস্তা! বাকি মেট্রো শহরে দাম কত?
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
