MS Dhoni had superb big-hitting abilities; he was rare: Sourav Ganguly । ধোনির ছয় মারার যে ক্ষমতা, সেটা খুব কম জনের আছে : সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদন:  মহেন্দ্র সিং ধোনি মানেই ঝোড়ো ব্যাটিং। এমএস ধোনি মানেই জোরে শট মারার সহজাত ক্ষমতা। এমএসডি মানেই হেলিকপ্টার শট। বেশি শট মারার জন্য যাতে বেশি বল পায় তাই তো ধোনিকে উপরের দিকে ব্যাট করতে পাঠাত বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সৌরভের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। ভাইজাগে পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ধোনিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সৌরভ। আর সেই ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করেছিলেন মাহি। সেই প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, ” বিশাখাপত্তনমে ধোনি দারুন সেঞ্চুরি করেছিল। এটাই নিয়ম। যে শট খেলতে ভালোবাসে তাকে বেশি বল খেলতে দিতে হয়। সচিন তেন্ডুলকর যদি ছয় নম্বরে ব্যাট করত, তাহলে ও তেন্ডুলকর হত না। “

ধোনিকে নিয়ে রীতিমতো স্টাডি করেছিলেন সৌরভ।” চ্যালেঞ্জার ট্রফিতে ওপেন করে সেঞ্চুরি করেছিল ধোনি। সেটা আমি জানতাম। নীচের দিকে ব্যাট করতে পাঠিয়ে একজন ব্যাটসম্যানকে তৈরি করা যায় না। ড্রেসিংরুমে বসে তুমি বড় ক্রিকেটার হয়ে যাবে, এটা কোনও দিন বিশ্বাস করা যায় না। ধোনির ছয় মারার যা ক্ষমতা, সেটা খুব কম জনের মধ্যে আছে” এমনটাই মত সৌরভের।

আরও পড়ুন –এক মাসও বাকি নেই, কবে IPL-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে BCCI?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CWC Meet: Ready to face disciplinary action, say dissenters

Mon Aug 24 , 2020
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ঘিরে তুলকালাম রাজধানীর রাজনীতি। পূর্ণ সময়ের জন্য নেতা ও সংগঠনে সংস্কার চেয়ে সোনিয়াকে পাঠানো ২৩ নেতার চিঠিকে ঘিরে উত্তাল বৈঠক। এর মধ্যেই ওইসব পত্রলেখক কংগ্রেস নেতাদের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ, সিব্বলের রাহুলকে আক্রমণ, গুলাম নবি আজাদের ইস্তফা দিতে চাওয়া-সবেমিলিয়ে হাইড্রামায় সরগরম কংগ্রেসের বৈঠক। আরও […]

Breaking News

Recent Posts