বার্থ ডে সেলিব্রেট করে বিপদ ডেকে আনলেন বোল্ট, করোনায় আক্রান্ত বিদ্যুত্ মানব

নিজস্ব প্রতিবেদন:  করোনা উদ্বেগের মাঝেই জন্মদিনের এলাহি পার্টি! যেখানে ছিল না কোনও সামাজিক দূরত্বের বিধি নিষেধ। আর তারপরেই মারণ ভাইরাসে আক্রান্ত জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

শনিবারই উসেইন বোল্টের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন বিদ্যুত্ মানব। নিজেই ভিডিয়ো বার্তায় ভক্তদের জানিয়েছেন তিনি।

 

জানা গিয়েছে, ২১ অগাস্ট ৩৪ তম জন্মদিন সেলিব্রেট করেছেন উসেইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম। রাতভর চলে বার্থ ডে পার্টি। যেখানে নাকি হাজির ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারও।

করোনার মাঝে জন্মদিন সেলিব্রেট করায় বোল্টের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। আর তারপরেই বোল্টের মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বোল্টের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন – ধোনির ছয় মারার যে ক্ষমতা, সেটা খুব কম জনের আছে : সৌরভ গাঙ্গুলি 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনাকে স্থগিত রাখা যায় না, কিন্তু পরীক্ষাকে তো যায়! প্রথম দিনের অনশনে ৪,২০০ পড়ুয়া

Mon Aug 24 , 2020
টুইটারে আছড়ে পড়ল #SATYAGRAHagainstExamInCovid। Source link

Breaking News

Recent Posts