লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ SC East Bengal-এর

নিজস্ব প্রতিবেদন:  শুক্রবার তিলক ময়দানে এক বনাম দশের লড়াই। মুখোমুখি লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি এবং এসসি ইস্টবেঙ্গল। কঠিন চ্যালেঞ্জ রবি ফাউলারের দলের সামনে। আইএসএলে টানা সাত ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে হার দিয়ে লিগ শুরু করে শেষ দশটি ম্যাচে হারেনি মুম্বই সিটি এফসি। মুম্বইকে থামিয়ে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলের প্রথম লেগে মুম্বই সিটি এফসি-র কাছে তিন গোলে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয় লেগে তাই বদলার ম্যাচ লাল-হলুদের। শুরুর দিকে সেভাবে নিজেদের গুছিয়ে নিতে না পারলেও লাল-হলুদের রক্ষণ থেকে আক্রমণ এখন অনেক সংঘবদ্ধ। শুক্রবার তাই স্টেইনম্যান, পিলকিংটন, মাঘোমা, ব্রাইটদের সামনে বিরাট চ্যালেঞ্জ নিজেদের প্রমান করার।  

আরও পড়ুন – দেশে ফিরেই ফুল নিয়ে বাবার কাছে Mohammed Siraj

লিগ টেবিলের দশ নম্বর দল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মুম্বই সিটি এফসি-র কোচ সের্জিও লোবেরা। ম্যাচের আগের দিন তিনি বলেন, আগের ম্যাচে কী ফল হয়েছিল সেটা মাথায় রাখলে চলবে না। এখন ওরা একেবারে আলাদা দল। আইএসএলের ইতিহাসে এফসি গোয়ার টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার নজির রয়েছে সের্জিও লোবেরার কোচিংয়ে। মুম্বই সিটি এফসি-কে নিয়ে সেই নজির ভাঙার দিকেই এগোচ্ছেন লোবেরা।  

আরও পড়ুন – শুক্রবার Angioplasty হবে সৌরভ গাঙ্গুলির দাদা Snehasish-এর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ডনের দেশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ঘরে ফিরলেন Pant-Rahane'রা

Thu Jan 21 , 2021
নিজস্ব প্রতিবেদন: স্মিথদের অহংকার গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখে রাহানের ভারত। ডনের দেশে কাজটা সহজ ছিল না। বর্ণবিদ্বেষ-বাউন্সার-কোয়ারেন্টিনের চোখরাঙানি সামলে কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন পুজারা, পন্থ, রাহানেরা।   Indian cricketers who have returned from Australia […]

Breaking News

Recent Posts