Earthquake in Durgapur: সাতসকালেই ভূমিকম্পে দুলে উঠল দুর্গাপুর-সহ একাধিক এলাকা, উৎসকেন্দ্র নদিয়া! – 4.1 magnitude earthquake hits bengal’s durgapur

এই সময় ডিজিটাল ডেস্ক: সকাল সকাল মাটি কাঁপল পশ্চিমবঙ্গের। বুধবার সকাল ৭.৫৪ মিনিটে দুর্গাপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় কম্পন কেন্দ্র জানিয়েছে, এদিন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১।

পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে ১১০ কিমি দূরে এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে জানা গিয়েছে। মাটি থেকে ১০ কিমি গভীরে ছিল এই কম্পনের উপকেন্দ্র। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

চলতি সপ্তাহে অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমিয়োলজির রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত ৩.৩৬ মিনিটে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের আনজাও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৩.৭। ভূপৃষ্ঠ থেকে ১২০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উত্‍স্য। এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনও পর্যন্ত জানা যায়নি। গত ২১ অগস্ট শুক্রবার ঝাড়খণ্ডে ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। তার আগের দিনই কেঁপেছিল ঝাড়খণ্ডের মাটি।

বিরতি নেই ভূমিকম্পে, ভোররাতে কেঁপে উঠল অরুণাচল

তার আগের দিন সকালে মৃদু কম্পনে কেঁপে উঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ারের ২২২কিমি দক্ষিণ দিকে কম্পনের কেন্দ্রস্থল ছিল। গভীর রাত ২.২৩ মিনিটে ওই এলাকায় মাঝারি মাপের কম্পন অনভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ঘটনায় এখনও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭।

মৃদু কম্পন ঝাড়খণ্ডে, তীব্রতা ৪.৩

একের পর মৃদু কম্পনের জেরে তীব্র মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্যে বিভ্রান্তি বাড়ছে। তবে বিষেশজ্ঞরা জানিয়েছেন, বারবার কম্পন হওয়া মানেই তীব্র মাত্রার ভূমিকম্প হতে চলেছে, তার কোনও ভিত্তি নেই। তবে প্রস্তুতির জন্য নজরদারি চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বেগ বাড়িয়ে ফের কাঁপল পোর্টব্লেয়ার, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭এইভাবে একের পর এক ভূমিকম্প শিয়রে সমন দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। ছোট ছোট একাধিক ভূমিকম্প আদতে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সংকেত। প্রতিদিন ভারতের কোথাও না কোথাও ভূমিকম্পের খবর মিলছে। ফের কাঁপল ভারত। বারবার মাটি নড়ে উঠতেই দিল্লি-সহ উত্তর ভারত আবার এদিকে উত্তর-পূর্বের বিস্তীর্ণ অংশে জল্পনা শুরু হয়েছে আগামী দিন নিয়ে৷ এ কি কোনও বড় ভূমিকম্পের আগে ট্রেলার দেখাচ্ছে প্রকৃতি? সামনে ভয়ানক ক্ষতি, এ কি তারই আভাস?

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দুই দশকের সম্পর্কের ইতি! বার্সেলোনা ছাড়তে চান মেসি, ফ্যাক্স করে চুক্তিভঙ্গের ইচ্ছাপ্রকাশ

Wed Aug 26 , 2020
নিজস্ব প্রতিবেদন:  দুই দশকের সম্পর্কের ইতি। বার্সা ছাড়তে চান লিওনেল মেসি। কাতালান ক্লাবকে ফ্যাক্স করে চুক্তিভঙ্গ করার ইচ্ছাপ্রকাশ আর্জেন্টিনিয় তারকা লিওনেল মেসি।  ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তা খারিজ করে মুক্ত করে দেওয়ার দাবি মেসির। ফ্রি ফুটবলার হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে চান এলএমটেন। গত মরশুমটা একেবারেই ভাল যায়নি বার্সেলোনার। […]

You May Like

Breaking News

Recent Posts