
পুরোহিতদের ভাতা দেওয়ার ঘোষণা মমতার
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যের প্রায় ৮ হাজার পুরোহিতকে পুজোর মাস থেকে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেইসঙ্গে বাংলা আবাস যোজনার ঘরও দেওয়া হবে তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি পুরোহিতদের দুরবস্থা নিয়ে চারবার বৈঠক করেছেন।

মরণকালে হরি নাম
বিষয়টি নিয়ে আক্রমণ করে রাহুল সিনহা বলেন, মরণ কালে হরি নাম। তিনি বলেন, এতদিন রামায়নের খোঁজ পড়েনি। জয় শ্রীরাম শুনলেই তেড়ে যেতেন। তাঁকে গালি দেওয়া হচ্ছে বলে চিৎকার করতেন। এখনও সেই রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলি নিয়ে উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিদায় লগ্নে রামায়ণ, মহাভারত, চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়েছে।

হিন্দিভাষীদের অপমান করে এখন কমিটি
রাহুল সিনহা বলেন, হিন্দিভাষীদের অপমান করে, এখন কমিটি তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর আগে কামতাপুর ভাষা নিয়ে কমিটি তৈরি করেছেন, সেই কমিটির কী কোনও অস্তিত্ব আছে। প্রশ্ন করেছেন রাহুল সিনহা।

ইমামদের মাসোহারা, অন্যদের নয় কেন
রাহুল সিনহার প্রশ্ন কেন গত ১০ বছর মনে পড়ল না। কেন ইমামদের মাসোহারা দেওয়ার সময় মনে পড়ল না। ছয় সাতমাসের জন্য এখন সবাইকে মনে পড়েছে। কটাক্ষ করেছেন রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা শুধু নির্বাচন পর্যন্ত। মন্তব্য করেছেন রাহুল সিনহা।
