Rhea Chakraborty’s grilling session with CBI continues, actress shudders when asked important dates and time related to Sushant Singh Rajput

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মামলায় শুক্রবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে রিয়া চক্রবর্তীর। মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউজেই চলছে রিয়ার জিজ্ঞাসাবাদের পর্ব। সকাল ১১.৩০ মিনিট থেকে রিয়া চক্রবর্তীকে একের পর এক প্রশ্ন করছেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের মধ্যে হঠাত করে কেঁপে ওঠেন অভিনেত্রী। সূত্রের তরফে জানা যাচ্ছে এমন খবর।

আরও পড়ুন : শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে, দাবি আইনজীবী বিকাশ সিংয়ের

রিপোর্টে প্রকাশ, রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই একটি সম্পূর্ণ তালিকা তৈরি করে রেখেছে কেন্দ্রীয়. গোয়েন্দা সংস্থা। সেই তালিকা অনুযায়ীই একের পর এক প্রশ্ন করা হচ্ছে তাঁকে। সিবিআইয়ের এসপি এবং ডিএসপি অনিল যাদবের সামনে বসেই নিজের বয়ান নথিভুক্ত করাছেন রিয়া। যেখানে রিয়ার সঙ্গে সুশান্তের প্রথম দেখা, তাঁদের ঘুরতে যাওয়া, সম্পর্ক, বিদেশ ভ্রমণ, অভিনেতার অসুস্থতা-সহ একাধিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে শুরু করেন অভিনেত্রী।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় প্রথম ২ ঘণ্টা অত্যন্ত ধৈর্য সহকারে গোয়েন্দাদের সমস্ত প্রশ্নের উত্তর দেন রিয়া চক্রবর্তী। উত্তর দেওয়ার মাঝে গলা ধরে আসলে, কয়েক মিনিট বিশ্রাম করে ফের বলতে শুরু করেন তিনি। এ পর্যন্ত কোনও অসুবিধা ছিল না। তবে সুশান্তের সঙ্গে রিয়ার কী ধরনের আলোচনা হত! বিশেষ কয়েকটি দিন এবং তারিখের কথা উল্লেখ করে জানতে চাওয়া হয়, ওইদিন তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয় এবং আলোচনা হয়! জানা যাচ্ছে, সিবিআইয়ের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁপে ওঠেন রিয়া।

রিয়া চক্রবর্তীর পাশাপাশি সিদ্ধার্থ পিটানি, স্যামুয়েল মিরান্ডা, রাঁধুনি নীরজ, কেশব এবং রজত মেওয়াটিরাও শুক্রবার ডিআরডিও গেস্ট হাউজে হাজির হয়েছেন বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

GICI says Vehicle insurance policies have to renewed on or before due date

Sat Aug 29 , 2020
জেনারেল ইন্সুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছে, ভেহিকল ইন্সুরেন্স পলিসি বা গাড়ির বীমা সঠিক সময়ে পুনর্নবীকরণ করে ফেলতে হবে। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, পুনর্নবীকরণের যে দিন ধার্য করা রয়েছে তার মধ্যে বা তার আগে গাড়ির বীমা করে ফেলতে হবে। যাতে তাদের বীমা সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে না হয়। প্রত্যেকটি রাজ্য সরকারকে […]

Breaking News

Recent Posts