Rhea Chakraborty Makes EXPLOSIVE Revelations About Drug Parties

নিজস্ব প্রতিবেদন: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক বিস্ফোরক দাবি করছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে রিয়া মাদকের নেশায় আসক্ত হন বলে দাবি করেন অভিনেত্রী। যদিও তল্লাসির সময় রিয়ার বাড়ি থেকে যে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে,সেখান থেকে প্রকাশ্যে আসে অন্য তথ্য। জানা যায়, ২০১৬-১৭ সাল থেকে মাদকের নেশায় আসক্ত রিয়া। পাশাপাশি বলিউডে বিভিন্ন সময় মাদক পার্টিরও আয়োজন করতেন রিয়া।

আরও পড়ুন : সুশান্তের বাগান বাড়িতে হাজির হতেন শ্রদ্ধা কাপুর? চলত দেদার মাদক পার্টি

এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রিয়া একাধিক চাঞ্চল্যকর দাবি করতে শুরু করেন। যার মধ্যে কয়েকটি প্রকাশ্য আসতেই নতুন করে শোরগোল শুরু হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে রিয়া দাবি করেন, ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেতাই সুশান্তকে মাদকের নেশা ধরান। লোনাভলার পাবনা লেকের বাগান বাড়িতে মাদকের পার্টির আয়োজন করতেন সুশান্ত সিং রাজপুত। ওই বাগান বাড়ির পার্টিতে হাজির হয়েই এসএসআর-কে মাদকের নেশা ধরান এক প্রথম সারির অভিনেতা। এমনই দাবি করেন রিয়া।

অভিনেত্রী আরও দাবি করেন, লোনাভলার বাগান বাড়িতে সুশান্ত যে মাদক পার্টির আয়োজন করতেন, রিয়া সেখানে কখনও হাজির হননি। সুশান্তের লোনাভলার বাগান বাড়ির পার্টিতে বিভিন্ন অভিনেতা হাজির হতেন বলেও দাবি করেন রিয়া। সুশান্ত যে পার্টিগুলির আয়োজন করতেন লোনাভলায় সেখানে গাঁজা, কোকেন, এলএসডি-র মতো বিভিন্ন কড়া মাদকের ব্যবহার করা হত। ইন্ডাস্ট্রির একজন বড় মাপের পরিচালকের সঙ্গেও ওই মাদক পার্টিতে পরিচয় হয় সুশান্তের। এমন দাবিও করেন রিয়া।

আরও পড়ুন : প্রায় ৫ লক্ষ মানুষের খাবার জোগায় বলিউড, কঙ্গনাকে নিশানা করে জয়াকে সমর্থন শিবসেনার

যদিও সুশান্তের লোনাভলার বাগান বাড়ির পার্টিতে কখনও হাজির হননি বলে রিয়া যে দাবি করেছেন, তা কতদূর সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে নৌকা চালককে রাখা হয়েছিল, তিনি বিস্ফোরক দাবি করেন। ওই ব্যক্তি দাবি করেন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রিয়া চক্রবর্তীদের নৌকায় করে নিয়ে গিয়ে বাগান বাড়িতে পৌঁছে দিয়েছেন। রিয়া সেখানে প্রায়শই সুশান্তর সঙ্গে যেতেন বলেও দাবি করেন ওই ব্যক্তি। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পিএম কিষাণ স্কিম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জগদীপ ধনকরের, Governor Jagdeep Dhankhar criticises CM Mamata Banerjee on implementation of PM Kisan Scheme

Wed Sep 16 , 2020
রাজ্যের কৃষকদের প্রতি অবিচার রাজ্যের কৃষকদের কাছে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা না পৌঁছে দিয়ে বড় ধরনের অবিচার করা হয়েছে। টুইটে এদিন এমনটাই অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তিনি উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সব রাজ্যের কৃষকরা ১২ হাজার করে টাকা পেয়েছেন। দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি বলে কটাক্ষ রাজ্যের পদক্ষেপকে […]

Breaking News

Recent Posts