সরকারি পর্যায়ে কোনও সিদ্ধান্ত নিলে ট্রেন চালু করতে ৪-৫ দিন সময় লাগবে, If Govt decides, then it will take 4-5 days time to start local train services, says Eastern Rail’s Sealdah Division

শিয়ালদহ ডিভিশনে বৈঠক

শিয়ালদহ ডিভিশনে বৈঠক

শিয়ালদহ ডিভিশনে আধিকারিক পর্যায়ে যে বৈঠক হয়েছে তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব স্টেশনে যাত্রী বেশি, সেখানে থার্মাল ক্যামেরা বসানোর চেষ্টা করা হবে। এছাড়াও যেসব স্টেশনে যাত্রী ওঠা নামা বেশি করবে, সেখানে রাজ্য প্রশাসনের সাহায্য নেওয়া হবে।

প্রথম দফায় চালানো হতে পারে ১০০ লোকাল ট্রেন

প্রথম দফায় চালানো হতে পারে ১০০ লোকাল ট্রেন

শিয়ালদহ ডিভিশনে রেলকর্মীদের বাড়ি থেকে কর্মস্থলে পৌঁছে দিতে, নির্দিষ্ট সময়ে ১২১ টি স্টাফ স্পেশাল চালানো হয় শিয়ালদহ ডিভিশনে। এরপরে যদি রাজ্য সরকার ট্রেন চালু করতে সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ১০০ টি ট্রেন প্রতিদিন চালানো হতে পারে।

অনুমতি পেলে লাগবে ৪-৫ দিন সময়

অনুমতি পেলে লাগবে ৪-৫ দিন সময়

বর্তমান পরিস্থিতিতে ট্রেন চালানোর ব্যাপারে আলোচনা সেরে রেখে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তবে সরকারি পর্যায়ে যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ট্রেন চালু করতে ৪-৫ দিন সময় লাগবে বলেও জানানো হয়েছে।

মেট্রো ও লোকাল ট্রেন নিয়ে মুখ্যমন্ত্রী

মেট্রো ও লোকাল ট্রেন নিয়ে মুখ্যমন্ত্রী

দিন দুয়েক আগে নবান্নে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সামাজিক দূরত্ব পালন করে, বিধি মেনে মেট্রো চালানো যেতে পারে। পাশাপাশি তিনি শহরতলির ট্রেন নিয়েও এমনই ঘোষণা করেছিলেন। ফলে আনলক ফোরে মেট্রো ও লোকাল ট্রেন চালু শুরু হয়ে যেতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

coronavirus live updates: করোনা পরিস্থিতি LIVE: আধা শহরাঞ্চলেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা! - coronavirus live updates world, india and west bengal in bengali

Sat Aug 29 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের আধা-শহরাঞ্চলগুলি থেকেই কোভিড কেসের সংখ্যা বেশি আসছে। তবে, সংক্রমণের গতি অস্বাভাবিক হলেও কোভিডে মৃত্যুহার এখনও কম রয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এদিন উল্লেখ করা হয়। দেশে ২৬ লক্ষ কোভিড আক্রান্ত এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে। মোট সংক্রমণের মাত্র […]

You May Like

Breaking News

Recent Posts