coronavirus live updates: করোনা পরিস্থিতি LIVE: আধা শহরাঞ্চলেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা! – coronavirus live updates world, india and west bengal in bengali

এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের আধা-শহরাঞ্চলগুলি থেকেই কোভিড কেসের সংখ্যা বেশি আসছে। তবে, সংক্রমণের গতি অস্বাভাবিক হলেও কোভিডে মৃত্যুহার এখনও কম রয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এদিন উল্লেখ করা হয়। দেশে ২৬ লক্ষ কোভিড আক্রান্ত এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে। মোট সংক্রমণের মাত্র ২১.৯০ শতাংশ বর্তমানে অ্যাক্টিভ আক্রান্ত বলে রিপোর্টে দাবি করা হয়।


— ঝাড়খণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ১১৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৩৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৫,৮১৩।

— কিছুদিন আগে পর্যন্ত মহারাষ্ট্রে দৈনিক যত কোভিড কেস ধরা পড়ত, তার সিংহভাগই ছিল বাণিজ্যনগরীতে। মুম্বইয়ে মোটের উপর পরিস্থিত নিয়ন্ত্রণের মধ্যে এলেও পিম্পরি চিঞ্চবাড়, সাঙ্গলি, সোলাপুরের মতো এলাকাগুলিতে সংক্রমণ ব্যাপক হারে ছড়াচ্ছে। একই ভাবে তামিলনাড়ুর বিরুধুনগর, কর্নাটকের বেলারিতে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে।

— ভারতে বিগত দু-সপ্তাহে প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণে যত জন মারা গিয়েছেন, তার ৮৯ শতাংশই ঘটেছে দেশের ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

— ভারতে গত কয়েক মাসে ৮৭ হাজারের উপর স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সিংহভাগ আবার মাত্র ছয় রাজ্যে। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও গুজরাতে।

— উদ্ধব ঠাকরের রাজ্যে এ পর্যন্ত কোভিড পজিটিভ কেস ৭.৩ লক্ষেরও বেশি। গোটা দেশে যত জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত, তার ২৮%-ই মহারাষ্ট্রে। আবার, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যত স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন, তার ৫০%-র বেশি ঘটনা ঘটেছে এই মহারাষ্ট্রেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India’s growth to pick-up from second quarter of FY-21: EY report - india news

Sat Aug 29 , 2020
India’s growth in the first quarter of current financial year is likely to be “the worst” amongst the four quarters of FY-21 because of economic disruptions caused by the Covid-19 pandemic, an EY India’s report said indicating improved economic performance from the second quarter. “High frequency indicators for India are […]

You May Like

Breaking News

Recent Posts