sushant singh rajput death case: হাসপাতাল-কর্মীর বিস্ফোরক দাবি, সুশান্তের পা ছিল ভাঙা আর ঘাড়ে ছুচ ফোটানোর দাগ! – sushant singh rajput death case: actor’s legs were broken, neck had needle marks, alleges hospital staff, sister shweta demands arrest

হাইলাইটস

  • সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ট্রেন্ডও হয়েছে সুশান্তের খুনিদের গ্রেফতারের দাবি।
  • কুপার হাসপাতালের কর্মীর একটি বয়ান সামনে এসেছে। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।
  • সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, ঝুলে থাকার কারণেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নয়, বরং এর পিছনে রয়েছে বড়সড় চক্রান্ত। খুনই হয়েছেন সুশান্ত সিং রাজপুত। তদন্তকারী সংস্থাগুলি এখনও এই মতের প্রেক্ষিতে কোনও যুক্তি বা প্রমাণ দিতে না পারলেও, সুশান্তের অনুরাগী এবং কাছের মানুষদের একাংশের দাবি, তাঁকে খুন করা হয়েছে। মৃত্যুর পর থেকে এই ঘটনার পিছয়ে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন একাংশ। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ট্রেন্ডও হয়েছে সুশান্তের খুনিদের গ্রেফতারের দাবি।

তবে সম্প্রতি এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে প্রতিদিনই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানির ড্রাগ কারবারের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, রিয়া স্বীকার করেছেন এই ড্রাগ কেনার কথা। এরই সঙ্গে কুপার হাসপাতালের কর্মীর একটি বয়ান সামনে এসেছে। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। সেখানে কর্মীর বক্তব্যে, এটি খুনের ঘটনার সরাসরি ইঙ্গিত মিলেছে। যার ফলে সুশান্তের মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন সুশান্তের প্রিয় রানি দিদি।

সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, ঝুলে থাকার কারণেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে হাসপাতালেরই এক কর্মীর দাবি, এটি খুনের ঘটনা। আত্মহত্যা নয়। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি দাবি করেছেন, সুশান্তের দেহ একেবারে হলুদ হয়ে গিয়েছিল এবং গলার কাছে ছুচ ফোঁটানোর মতো একাধিক দাগ ছিল। শুধু তাই নয়, যখন সুশান্তের দেহ মর্গে আনা হয় তখন অভিনেতার দুই পা-ই ভাঙা ছিল। তা সোজা করা যাচ্ছিল না। সে কারণে, তিনি মনে করেন যে এটি খুনের ঘটনা।


এই বিতর্কিত ভিডিয়ো শেয়ার করে সুশান্তের দিদি ক্যাপশনে লিখেছেন, ‘হে ঈশ্বর!! এ ধরনের খবরে আমার মন লক্ষবার ভেঙে যাচ্ছে… ওরা কী করেছে আমার ভাইয়ের সঙ্গে। দয়া করে দয়া করে ওদের গ্রেফতার করুন’। এরই সঙ্গে হ্যাশট্যাগে ArrestCulpritsOfSSR-রেখেছেন শ্বেতা। সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ গুপ্তাও এই ভিডিয়ো শেয়ার করেছেন এবং দাবি তুলেছেন দোষীদের গ্রেফতারের।

আরও পড়ুন: ‘ঈশ্বর আছেন! কর্মফল তোমাকে ভুগতেই হবে’, রিয়াকে তোপ সুশান্তের বোনের

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Unlock 4.0 guidelines, Unlock 4.0 MHA guidelines, MHA guideline for metro, uideline for metro rail | 7 सितंबर से दौड़ने लगेंगी मेट्रो ट्रेनें, दिल्ली मेट्रो के एक कोच में 50 लोग बैठ सकेंगे, टाइमिंग में भी बदलाव हो सकता है

Sat Aug 29 , 2020
Hindi News National Unlock 4.0 Guidelines, Unlock 4.0 MHA Guidelines, MHA Guideline For Metro, Uideline For Metro Rail नई दिल्ली13 मिनट पहले कॉपी लिंक कोरोना वायरस के बढ़ते मामलों से निपटने के लिए मेट्रो सेवाओं को 22 मार्च से बंद कर दिया गया था। -फाइल फोटो सुबह 6 बजे के […]

Breaking News

Recent Posts