Did the family know about Sushants Depression see Shruti Modis viral chat

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুত মানসিক অবসাদে ভুগছিলেন। একথা জানতেন সুশান্তের দিদি নীতু সিং? এবার প্রকাশ্যে এল সুশান্তের দিদি নীতু সিং এর সঙ্গে অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর হোয়াটসঅ্যাপ চ্যাট। ২৬ নভেম্বর ২০১৯, শ্রুতি মোদী ও নীতু সিংয়ের হোয়াটসঅ্যাপ থেকে উঠে এল বড় তথ্য।

এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দেখা যাচ্ছে, শ্রুতি মোদী সুশান্তের দিদি নীতু সিংয়ের অভিনেতার প্রেসক্রিপশন পাঠিয়েছিলেন। সুশান্তের চিকিৎসকের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন নীতু সিং। যেখানে দেখা যাচ্ছে, নীতু সিং নিজেই সুশান্তের প্রেসক্রিপশন চেয়ে পাঠিয়েছিলেন।

আরও পড়ুন- সুশান্ত মৃত্যুতে রয়েছে অন্ধকার দুনিয়ার ‘ডার্কনেট’-এর যোগ!

আরও পড়ুন-রিয়ার মাদক যোগ, সূত্র ধরেই উঠে এল বি-টাউনের মাদক চক্র নিয়ে বড় তথ্য

আশ্চর্যের বিষয় ২৯ নভেম্বরের ঠিক তিনদিন পর সুশান্তের বাবা কে কে সিং রাজপুত তাঁর ছেলের স্বাস্থ্যের বিষয় নিয়ে তিনি যে উদ্বিগ্ন সেটা জানিয়েছিলেন। কে কে সিং রিয়া চক্রবর্তী ও শ্রুতি মোদীর কাছে তাঁর ছেলের সঙ্গে দেখা করতে দেওয়ার মিনতি করেছিলেন। তবে রিয়া কিংবা শ্রুতি কেউই কোনও উত্তর দেননি। 

এদিকে CBI সূত্রে খবর, শীঘ্রই, সুশান্তের দিদি নীতু সিং, সুশান্তের জামাইবাবু আইপিএস অফিসার ওপি সিং সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও বয়ান নেওয়া হবে। সোমবারই নীতু সিংয়ের DRDO গেস্ট হাউসে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য। 

আরও পড়ুন-সলমন ‘না পসন্দ’ দর্শকদের! বয়কটের হুমকি, নির্মাতা স্থগিত রাখছেন বিগ বস-১৪



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"মুখ্যমন্ত্রীরা রাজ্যের নিট-জেইই পরীক্ষার্থীদের সাহায্য করুন" টুইটে আর্জি পোখরিয়ালের

Sun Aug 30 , 2020
জেইই-নিট নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। করোনা পরিস্থিতে সেপ্টেম্বরে রাজ্যে কোনও পরীক্ষা সম্ভব নয় বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  Source link

Breaking News

Recent Posts