এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন ছেলে ও প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ অগস্ট তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। এরপরই কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে COVID-19 সংক্রমণও ধরা পড়েছিল।
বিস্তারিত আসছে
