Sushant Singh Rajput death case: CBI probes drug connection between Rhea Chakraborty and TV actor Suved Lohia

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সংবাদের শিরোনামে উঠে আসতে শুরু করেছে রিয়া চক্রবর্তীর নাম। সুশান্তের বিশেষ বান্ধবী রিয়াকে জিজ্ঞাসাবাদের পালা শুরু হয়েছে ১৪ জুনের পর থেকে।  মুম্বই পুলিস, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর বর্তমানে রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।  মুম্বইয়ের সান্তাক্রুজের ডিআরডিও গেস্ট হাউজে রিয়াকে পরপর ৩ দিন ধরে একটানা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। মঙ্গলবার রিয়াকে জিজ্ঞাসাবাদ করা না হলেও, অভিনেত্রীর বাবা, মা এবং ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পালা চলছে। এসবের মধ্যেই উঠে এল আরও একটি তথ্য। 

আরও পড়ুন : ক্রমাগত কার গাড়ি ব্যবহার করছেন রিয়া চক্রবর্তী? বাড়ছে রহস্য

রিপোর্ট প্রকাশ, টেলিভিশন অভিনেতা সুভেদ লোহিয়ার সঙ্গে নাকি রিয়া চক্রবর্তীর মাদক সংক্রান্ত বিষয়ে লেনদেন হয়েছে।  সোমবার ডিআরডিও গেস্ট হাউজে রিয়া চক্রবর্তীর পাশাপাশি সুভেদ লোহিয়া, সিদ্ধার্থ পিটানি, নীরজ সিং, গাড়ি চালক রজ্জাক-সহ আরও ২ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তবে সুভেদ এবং গোয়ার ব্যবসায়ী গৌরব আর্যর সঙ্গে রিয়া চক্রবর্তীর মাদকের লেনদেন হয় বলে অভিযোগ। এবার সুভেদের সঙ্গে রিয়ার সেই লেনদেন নিয়ে সিবিআই বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলে খবর। পাশাপাশি সুভেদ এবং রিয়ার মাধ্যমে মাদক পাচারকারীদের সঙ্গে বলিউড সেলিব্রিটিদের কোনও যোগাযোগ গড়ে উঠেছিল কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। 

আরও পড়ুন : ‘ম্যাঙ্গো কেক’ নিয়ে রহস্য, ৮ জুনের পর সুশান্তের সঙ্গে ফের দেখা করেন রিয়া!

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের বাড়িতে নাকি মাঝে মধ্যেই ব্যক্তিগত পার্টির আয়োজন করা হত। সুশান্তের কাছের বন্ধুরা সেই পার্টিতে হাজির হতেন। ওইসব পার্টিতে সুশান্ত মাদকের নেশায় বুঁদ হয়ে থাকতেন বলেও সম্প্রতি প্রয়াত অভিনেতার বাড়ির এক কর্মী দাবি করেন।  প্রসঙ্গত, সুশান্ত গাঁজা ছাড়তে চাইছিলেন বলে জানা যায়। যদিও সুশান্ত যখন গাঁজার নেশা থেকে সরে আসতে চাইছিলেন, তখন তাঁকে লুকিয়ে মাদক দেওয়া শুরু করেন রিয়া চক্রবর্তী। এমন অভিযোগও প্রকাশ্যে আসতে শুরু করেছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Couple sells newborn: বিল মেটাতে অক্ষম, হাসপাতালের চাপে সদ্যোজাতকে 'বিক্রি' করল দম্পতি - unable to pay medical bills, couple ‘sells’ newborn to hospital in agra

Tue Sep 1 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই সি-সেকশনের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছরের ববিতা। অপারেশন করতে হাসপাতাল টাকা চেয়েছে ৩০ হাজার টাকা। অন্যদিকে বিবতার ওষুধপত্রের জন্য টাকা লেগেছে ৫ হাজার টাকা। কিন্ত এত টাকা পাবেন কোথা থেকে ববিতার স্বামী শিব চরণ? ৪৫ বছরের শিব পেশায় রিকসা চালক। হাসপাতালের দাবি মতো […]

Breaking News

Recent Posts