horoscope: করোনার কালবেলায় ২০ বিষ, ২১ সাল কেমন যাবে আপনার? জেনে নিন… – 2021: which month will be the luckiest for your zodiac sign

এই সময় ডিজিটাল ডেস্ক: অনেক আশা নিয়েই নতুন বছর শুরু করি আমরা। আনন্দ আর উন্মাদনায় পথ চলা শুরু করেছিল ২০২০। জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই চিনে প্রাদুর্ভাব শুরু হয় এক ভাইরাসের। যার দাপটে বেশ কিছু মানুষ প্রাণ হারান। ক্রমেই সেই ভাইরাস চিন থেকে ছড়িয়ে পড়তে শুরু করে বিশ্বজুড়ে। বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অজানা ভাইরাসের সঙ্গে লড়াই করতে করতে সমগ্র বিশ্ব ক্রমশই কোণঠাসা হতে শুরু করেছে। এছাড়াও একের পর এক দাবানল, বন্যা, ভূমিকম্প আর সাইক্লোনের দাপটে দিশেহারা মানুষ। একেবারে তলানিতে ঠেকেছে বিশ্ব অর্থনীতি। চাকরি হারিয়েছেন প্রচুর মানুষ। প্রতিদিনই মৃত্যুর খবরে ক্লান্ত মানুষ। এমনকী একদিনও কোনও ভালো খবর নেই। শেষপর্যন্ত বছর শেষের দিকে পা রাখল ২০২০। যত তাড়াতাড়ি ক্যালেন্ডার থেকে বিদায় নেয় এই বছর তার জন্য দিন গোনা শুরু করেছেন মানুষ। সামনেই পুজো। যদিও এবছর পুজোর আনন্দ অনেকটাই ম্লান। তবুও আর ৯০ টা দিন কেটে যাক। নতুন বছরের নতুন মাস কেমন যাবে, আগাম চোখ বুলিয়ে নিন।

জানুয়ারী

বছর শুরুর এই মাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবার জীবনেই প্রচুর রকম পরিবর্তন আসবে। মঙ্গল এবং কুম্ভের জোড়া অবস্থান সবার জন্যই বয়ে আনবে সুখবর। বন্ধুদের থেকে উৎসাহ, ভালো কাজ সবই পাবেন। কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাস খুবই ভালো।

ফেব্রুয়ারি

এই মাসের ১৭ এবং ১৮ তারিখ দুটি খুবই ভালো পেশার জন্য। উন্নতি তো আসবে, এমনকী চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে। এই মাসের ৪ তারিখ আপনি নতুন উদ্যোমে আবার সব কিছু শুরু করতে পারেন। এছাড়াও জীবনের অনেক রকম সমস্যাও সমাধান হয়ে যাবে।

মার্চ

এই মাসে যাঁরা দীর্ঘদিন ধরে অসুস্থ তাঁদের স্বাস্থ্যের উন্নতি হবে। অনেক সমস্যার সমাধান হবে। এই মাসের ৪, ৭, ৯ খুব ভালো প্রেমের জন্য। এছাড়াও এই দিনে বৃষ, বৃশ্চিক, মীন রাশির প্রেম জমবে ভালো।

এপ্রিল

এপ্রিল মোটের উপর দিয়ে ভালো গেলেও আর্থিক সমস্যা থাকবে। ১৮, ২০, ২২ এই দিনগুলোতে বেশি সমস্যা হতে পারে।

মে

এই মাসের প্রথম দু সপ্তাহে অনেক রকম ঘটনা ঘটবে। সিংহ রাশি ও তুলা রাশির জাতকরা একটানা কাজ করার পর কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। এই রাশির জাতকরা কাজ করতে ভালোবাসেন। তাঁরা হয় নিজেরা অন্য কাউকে কাজে সাহায্য করবেন কিংবা যখন সবাই হেসে খেলে বেড়াবেন তখনও তাঁরা কাজ করবেন। তবে সহকর্মীদের জন্যই অফিসের অনেকরকম সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু এই মাসের শেষটা সবার জন্যই খুব ভালো হবে।

জুন

মকর রাশিদের জন্য এই মাসটি বেশ কঠিন। তাঁদের মনে হবে এই মাসটি খুব দীর্ঘ। জীবনের যাবতীয় যা খারাপ সব এই মাসেই হচ্ছে। কিন্তু এরকম ভাববেন না। শান্ত থাকার চেষ্টা করবেন। আপনার কাছের মানুষদের সঙ্গ আপনাকে এই সব দুঃখ কাটিয়ে উঠতে সাহায্য করবে।

জুলাই

বৃষ ও কন্যারাশির জাতকদের জন্য এই মাসটি বেশ উদ্বেগের। অনেক রাতই অনিদ্রায় কাটবে। যদিও এমন অবস্থার সঙ্গে তাঁরা পরিচিত। তবে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকী আর্থিক সমস্যাও মিটবে খানিক।

আগস্ট

কুম্ভ রাশির জাতকদের অবুঝের মতো আচরণ এই মাসে সমস্যায় ফেলবে। ভালোবাসার জন্য তারা অনেক কিছু করতে পারে। ভাবে সবাইকে সারপ্রাইজ দেবে। অনেক কিছু পরিকল্পনাও করবে। কিন্তু আত্মীয় প্রিয়জনরাই তাদের ক্ষতি করবে।

সেপ্টেম্বর

এই মাসে প্রত্যেকেই নিজের টাকাপয়সা, পড়াশোনা, সংস্কৃতি, বেড়ানো, ভালোবাসা-সব কিছু নিয়েই ভাববে। জোর দেবে এই বিষয়ের উপর।

অক্টোবর

বৃশ্চিকরা কিছু ব্যবসার পরিকল্পনা করবে এই মাসে। তবে উত্তরাধিকার জনিত সমস্যা দেখা দেবে। এছাড়াও লেনদেনের আগে সঞ্চয় নিয়ে একটু যত্নশীল হতে হবে।

নভেম্বর

নভেম্বর কিন্তু বেশ কঠিন। কিন্তু একটু নিয়ম মেনে জীবনধারন এবং অধ্যবসায়ের মধ্যে গিয়ে গেলে জীবনে উন্নতি আসবেই। তবে টাকা পয়সা জনিত সমস্যা থাকবে।

ডিসেম্বর

জীবনের অন্যতম একটি মাস সবার জন্যই। আবেগ, অনুভূতি ইত্যাদি নিজের নিয়ন্ত্রণে রাখা দরকার তা যেমন বুঝতে পারবেন তেমনই নিজের কাজে ত-প্তি পাবেন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। এই মাসের প্রথম সপ্তাহের পর বাকি দিনগুলো ভালোই যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

The Kapil Sharma Show BTS: Kapil Sharma shares video of his hilarious banter with Bharti Singh  : Bollywood News

Tue Sep 1 , 2020
It has been a month since the team of The Kapil Sharma Show resumed the show with fresh episodes post the lockdown. Despite the gap, the show has been well received by the audience. Kapil and the other team members often share videos and pictures from behind the scenes on […]

You May Like

Breaking News

Recent Posts