চিন ৭০ বছরে ভারতের এক ইঞ্চিও দখল করেনি, চাঞ্চল্যকর দাবি বেজিং মুখপাত্রের | Beijing spokesperson claims China has not occupied only inch of foreign territory in 70 years

West Bengal

oi-Sanjay Ghoshal

ভারত ও চিনের মধ্যে চলমান সীমান্ত সমস্যার মধ্যে বেজিং এক চাঞ্চল্যকর দাবি করল। নব্য চিনের প্রতিষ্ঠার ৭০ বছরের মধ্যে ভারত ভুখণ্ড বা কোনও বিদেশি অঞ্চলের এক ইঞ্চি জায়গাও দখল করেনি। চিনের পক্ষ থেকে এক মুখপাত্র লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য নয়াদিল্লিকে দোষারোপ করে।

চিন ৭০ বছরে ভারতের এক ইঞ্চিও দখল করেনি, চাঞ্চল্যকর দাবি

চিন অভিযোগ করেছে, ভারতীয় সেনারা প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নিজেরাই অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনেছে। চিনের মুখপাত্র জানিয়েছে ভারতের উচিত তাদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। তিনি বলেন, সীমান্তে শান্তি ও প্রশান্তিতে অবদান রাখতে প্রচেষ্টা করা উচিত ভারতের।

চিনা মুখপাত্রের দাবি, নতুন চিন প্রতিষ্ঠার সত্তর বছরের মধ্যে চিন কখনই কোনও যুদ্ধ বা সংঘাতকে উসকে দেয়নি। এবং অন্য দেশের ভূখণ্ডের এক ইঞ্চিও দখল করেনি। চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন, চিন সর্বদা এলএসি কঠোরভাবে মেনে চলে এসেছে। এবং কখনও নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেননি।

এর আগে সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানয়, চিনা সেনারা সপ্তাহান্তে পূর্বের লাদাখ অঞ্চলে উস্কানিমূলক সামরিক সমাবেশ করছে। উত্তেজনা লাঘব করার জন্য সোমবার দু’পক্ষের সামরিক কমান্ডাররা এক বৈঠক করেছেন। এই দুই প্রতিবেশী দেশ ১৯৬২ সালে সীমান্ত যুদ্ধ শুরু করেছিলেন এবং এর পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বলবৎ রয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ভারতীয় সৈন্যরা প্যাংগং তসো হ্রদের দক্ষিণ তীরে পিএলএর এই তৎপরতা আগে থেকেই অনুধাবন করেছিল। পররাষ্ট্র মন্ত্রক জানায়, আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে এবং স্থলভাগে একতরফাভাবে তথ্য পরিবর্তনের জন্য চিনা আগ্রাসনকে ব্যর্থ করার ব্যবস্থা গ্রহণ করেছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Vidya Balan: বিস্ফোরক বিদ্যা, 'সুশান্তের মর্মান্তিক মৃত্যুকে সার্কাসে পরিণত করেছে মিডিয়া!' - vidya balan said unfortunate that sushants death has become media circus

Tue Sep 1 , 2020
হাইলাইটস রিয়াকে এখন যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার জন্য ইন্ডাস্ট্রির বাকী সহকর্মীদের রিয়ার পাশে দাঁড়ানো উচিত। যেভাবে তাঁর জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে তখন তাঁর পাশে থাকাটা আমাদের কর্তব্য বলে মনে করি এই সময় বিনোদন ডেস্ক: ‘সত্যিই খুব দুর্ভাগ্যজনক! কী মর্মান্তিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, কিন্তু মিডিয়া অভিনেতার […]

You May Like

Breaking News