Rhea Chakraborty’s mango cake post on social media raises doubts,Did she visit Sushant after June 8?

নিজস্ব প্রতিবেদন : ​৮ জুন সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছেড়ে চলে যান রিয়া চক্রবর্তী। ৮ জুনের পর থেকে রিয়ার সঙ্গে সুশান্তের কোনও যোগাযোগ ছিল না বলে শোনা যায় কিন্তু সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে আাসায় জোর শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন  : সুশান্তকে ওষুধ দিতেন দিদি! প্রিয়াঙ্কা জানতেন ভাইয়ের মানসিক অবসাদের কথা?

সুশান্তের মৃত্যুর আগে রিয়া চক্রবর্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। বর্তমানে যে ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে, ম্যাঙ্গো কেক তৈরি করছেন রিয়া। জেলেবি অভিনেত্রী এবং সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদী একযোগে ওই ভিডিয়ো শেয়ার করেন। রিয়া এবং শ্রুতির ১২ জুনের ওই ভিডিয়ো দেখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

আরও পড়ুন  : আসছে তৃতীয় সন্তান? ফের বাবা হচ্ছেন শাহিদ কাপুর!

৮ জুনের পর যদি সুশান্তের সঙ্গে রিয়ার কোনও যোগাযোগ না থাকে, তাহলে ১২ জুন কীভাবে ওই ভিডিয়ো প্রকাশ্য এল! সুশান্তের ফ্ল্যাটের মধ্যেই ম্যাঙ্গো কেক হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। শ্রুতি মোদী এবং রিয়া চক্রবর্তীর ওই ভিডিয়ো দেখে ফের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউজে রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। তবে রিয়াকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। গত ৩ দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার অভিনেত্রীর বাবা-মাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tesla announces plans to sell up to $5 billion in new stock shares

Wed Sep 2 , 2020
The electric car and solar panel maker said in a filing with securities regulators that it intends to sell up to 10.03 million shares and use the proceeds for unspecified general corporate purposes. A day after its 5-for-1 stock split took effect, Tesla announced plans on Tuesday to sell up […]

Breaking News

Recent Posts