Shekhar Kapur thinks AR Rahman’s problem is his Oscar win. Let’s move on, says composer

নিজস্ব প্রতিবেদন : সচরাচর এ আর রহমান ( A R Rahaman) কোনও বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। কারোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এমনটা কেউ আগে শুনেছেন বলে মনে হয় না। তবে সারাজীবন শিল্প আর সৃষ্টি নিয়ে বুঁদ হয়ে থাকা মানুষটি যখন সাম্প্রতিককালে সবথেকে বেশি বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন, তবে অবাক হতে হয় বৈকি। আর ঠিক এমনটাই ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড গ্যাং নিয়ে মুখ খোলেন এ আর রহমান (A R Rahaman)। এরপরই তাঁর পাশে দাঁড়িয়ে টুইট করে শেখর কাপুর। যদিও পরিবর্তে শান্তির বার্তাই দিলেন সঙ্গীতশিল্পী।

 আর অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর সেই কথা প্রসঙ্গে, তাঁর পাশে দাঁড়িয়ে রবিবারই টুইট করেন পরিচালক শেখর কাপুর। রহমানের সাক্ষাৎকার নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন লিঙ্ক দিয়ে শেখর কাপুর লেখেন, ” এ আর রহমান, তোমার সমস্যাটা কোথায় জানো? তুমি অস্কার পেয়ে গেছো। বলিউড থেকে অস্কার পাওয়া মানে মৃত্যুর মুখে চুম্বন করা। তুমি তোমার প্রতিভার প্রমাণ করেছো, আর সেটি বলিউড ঠিক গ্রহণ করতে পারছে না।”

আরও পড়ুন-”বলিউডের একটা গ্যাং আমার বিরুদ্ধেও গুজব রটাচ্ছে”, বিস্ফোরক অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান

তবে শেখর কাপুরের এই টুইটের থেকেও অবাক করে, এ আর রহমানের দেওয়া পাল্টা উত্তর। শেখর কাপুরের টুইটের জবাবে। সঙ্গীতশিল্পী লেখেন, ”হারানো অর্থ ফিরে আসে, খ্যাতিও ফিরে আসে। তবে জীবন থেকে মূল্যবান সময় যদি নষ্ট করে ফেলা হয়, তা আর ফেরে না। শান্তি চাই। এটা থেকে বের হয়ে জীবনে আমাদের আরও অনেক কিছু করার আছে।”

তবে এ আর রহমানের শান্তির বার্তায় তাঁর প্রশংসাই করেছেন নেটিজেনরা। রহমানের টুইটের উত্তরে কমেন্ট করতে দেখা গিয়েছে অভিনেতা রণবীর শোরেকেও।

আরও পড়ুন-”কঙ্গনা যা বলছে তা বিশ্বাস করি”, এবার ‘বলিউড কুইন’এর পাশে সোনু নিগম

প্রসঙ্গত, সম্প্রতি সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’য় সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। সে প্রসঙ্গেই রেডিও মিরচি-কে এক সাক্ষাৎকার দেন তিনি। রহমান বলেন, ”কোনও ভালো ছবি হলে, আমি কখনওই সেটায় না বলি না। তবে আমি মনে করি, এখানে একটা গ্যাং রয়েছে, যাঁরা এই ভুলবোঝাবুঝির কারণ, তাঁরাই আমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে।”

আরও পড়ুন-‘বলিউড গ্যাং’ নিয়ে মুখ খুলেছেন এ আর রহমান, শুনে কী বলছেন নেটিজেনরা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জ্যোতিপ্রিয় মল্লিক পালিয়ে বাঁচতে পারবেন না, হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের , Jyotipriya Mallick can't escape from cases, warns BJP leader Raju Banerjee

Sun Jul 26 , 2020
শনিবার রাতে গ্রেফতার বিজেপি নেতা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা রাজেন্দ্র সাহাকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। ২০১৯ সালে বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছিল বলে জানা গিয়েছে। বসিরহাটের এসপির অফিস ঘেরাও বিজেপির বিজেপির অভিযোগ এই গ্রেফতারের পিছনে রয়েছে হাড়োয়া ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ। তাঁদের দাবি হাড়োয়া গণধর্ষণ কাণ্ডে প্রথম […]

Breaking News

Recent Posts