Petrol price: বুধবার অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, কোথায় কত? – petrol, diesel prices unchanged today

এই সময় ডিজিটাল ডেস্ক: একদিন দাম অপরিবর্তিত থেকেই ফের বেড়েছিল পেট্রলের দাম। মেট্রো শহরগুলিতে লিটারপিছু ৪-৫ পয়সা দাম বাড়ে মঙ্গলবার। তবে বুধবার আর দামের কোনও পরিবর্তন হয়নি পেট্রল ও ডিজেলের।

গত ১৮ দিনের মধ্যে ১৪ দিনই বাড়ে পেট্রলের দাম। এই সময়ের মধ্যে পেট্রলের দাম লিটারে ১.৬৫ টাকা বেড়ে যায়। টানা ছয় দিন পেট্রলের দাম বৃদ্ধি করার পর গত বুধবার থামে সেই ঊর্ধ্বগতি। আবারও দাম বাড়ার পর শনিবার অপরিবর্তিত ছিল পেট্রলের দাম। বাড়েনি ডিজেলের দামও। রবিবার আবারও দাম বাড়ে। অপরিবর্তিত ছিল সোমবার। এরপর মঙ্গলবার ফের সামান্য বাড়লেও বুধবার অপরিবর্তিত রয়েছে পেট্রলের দাম।

ফের বাড়ল পেট্রল, ডিজেল অপরিবর্তিতই! দাম কোথায় কত জানুন…

প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এর পর থেকে বেড়েই চলে পেট্রলের দাম। প্রায় রোজই দাম বেড়ে যাচ্ছে। তবে ডিজেলের দামে আর হেরফের হয়নি। শনিবার পেট্রলের দাম অপরিবর্তিত থাকলেও ঊর্ধ্বগতি বজায় ছিল রবিবারও। এ দিন কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম হয় ৮৩.৫২ টাকা। ডিজেলের দাম ছিল লিটারে ৭৭.১১ টাকা। দিল্লিতে পেট্রলের দাম লিটারে ৮২ টাকা ছাড়িয়ে গিয়েছে। এ দিন রাজধানীতে পেট্রল বিকিয়েছে লিটারে ৮২.০৩ টাকা দামে। তবে সোমবার দামের আর কোনও পরিবর্তন হয়নি। মঙ্গলবার পেট্রলের দাম ফের বাড়ায় কলকাতায় দাম হয় লিটারপিছু ৮৩.৫৭ টাকা। দিল্লিতে এ দিন পেট্রলের দাম লিটারে হয় ৮২.০৮ টাকা। এই দামই বজায় রয়েছে বুধবার।

স্বভাবতই, এর প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। যার জেরে নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্তের।

দিল্লিতে আবার পেট্রলের থেকে সস্তা ডিজেল, কলকাতায় জ্বালানির দাম কত?

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 82.08 73.56
মুম্বই 88.73 80.11
কলকাতা 83.57 77.11
চেন্নাই 85.04 78.86

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রল এবং ডিজেলের দাম ৷ কিন্তু এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ রোজ সকাল ৬টায় পেট্রল ও ডিজেলের দাম জারি করে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম ৷

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

৩ দুষ্কৃতী মিলে যৌন হেনস্থা, ছবি ভাইরাল হতেই আত্মঘাতী নাবালিকা

Wed Sep 2 , 2020
নিজস্ব প্রতিবেদন: ফের যৌন হেনস্থার পর উত্তর প্রদেশের এক নাবালিকা আত্মঘাতী হয়েছে। সোমবার সন্ধেয় তিন জন মিলে ওই নাবালিকার যৌন হেনস্থা করেছিল। তারপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় দুষ্কৃতীরা। তার জেরেই ওই নাবালিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবি পরিবারের। বুলন্দশহর পুলিস ইতিমধ্যেই তিনজন অভিযুক্তর নামে এফআইআর দায়ের করেছে। […]

Breaking News

Recent Posts