রিয়ার সঙ্গে বাংলার সম্পর্ক নিয়ে প্রশ্নে বিস্ফোরক দিলীপ, What is the relationship of Bengal with Rhea Chakraborty, questions Dilip Ghosh

রিয়ার জন্য রাস্তায় প্রদেশ কংগ্রেস

রিয়ার জন্য রাস্তায় প্রদেশ কংগ্রেস

শনিবার দুপুরে রিয়ার জন্য রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস। নেতৃত্বে ছিলেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। সেই মিছিল থেকে দাবি ওঠে, বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীকে রাজনীতির শিকার হতে দিচ্ছি না, দেব না।

 ক্ষিপ্ত দিলীপ ঘোষ

ক্ষিপ্ত দিলীপ ঘোষ

এদিন সকালে কলেজ স্ট্রিটে চায়ে পে চর্চায় যোগ দেওয়া দিলীপ ঘোষ এব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি পাল্টা প্রশ্ন করেন, রিয়ার বাবাকে ওরা জানে? রিয়ার সঙ্গে বাংলার সম্পর্ক কী, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, আসামির জন্য রাস্তায় নেমেছে কংগ্রেস। প্রসঙ্গত রিয়ার বাবার বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। তবে সেখানে আর কেউ এখন থাকেন না। প্রতিবছর দুর্গাপুজো হয় সেখানে। কোনও কোনও বার রিয়ার বাবা সেখানে গিয়েছেন বলে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা।

 বড় বড় নেতারা চক্রান্তে লিপ্ত, দাবি দিলীপের

বড় বড় নেতারা চক্রান্তে লিপ্ত, দাবি দিলীপের

অন্যদিকে দিল্লির হিংসায় চার্জশিট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, হড় হড় নেতারা সবাই চক্রান্তে লিপ্ত। দিল্লি হিংসায় অতিরিক্ত চার্জশিটে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জয়তী ঘোষের নাম থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইনকে আইনের পথে চলতে দিন। দিলীপ ঘোষের অভিযোগ, গিনের পর দিন উস্কানিমূলক মন্তব্য করে গিয়েছে রাজনৈতিক নেতা থেকে অভিনেতা সবাই।

 নিট পরীক্ষা নিয়েও তোপ

নিট পরীক্ষা নিয়েও তোপ

এদিনের নিট পরীক্ষা নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিষয়টি নিয়ে হাইকোর্ট আগেই রায় দিয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের দায়িত্ব ছিল প্রত্যেককে পৌঁছে দেওয়া এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের থাকার ব্যবস্থা করা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Retail inflation to come down with easing of lockdowns: CEA - business news

Sun Sep 13 , 2020
Attributing the rise in inflation to supply-side frictions, chief economic adviser KV Subramanian has exuded confidence that retail inflation will come down in the days ahead with the easing of lockdowns. According to the government data, retail inflation rose to 6.93 per cent in July, mainly driven by rising prices […]

You May Like

Breaking News

Recent Posts