Sushant Singh Rajput’s family quashes claims of actor’s strained relationship with father by sharing old video

নিজস্ব প্রতিবেদন : সুশান্তের সঙ্গে নাকি তাঁর বাবার সম্পর্ক মোটেও ভালো ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন রিয়া চক্রবর্তী। রিয়ার এই দাবিকে নসাৎ করে সম্প্রতি একটি ভিডিয়ো সুশান্তের পরিবারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে বাবা কে কে সিং রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা সুশান্ত নিজেই বলেছেন।

সুশান্তের জন্য খোলা টুইটার হ্যান্ডেলে তাঁর পরিবারের তরফে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যে ভিডিয়োতে সুশান্তকে বলতে শোনা যাচ্ছে, তিনি তাঁর বাবার কাছে কী শিখেছেন। এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ”এমন মূল্যবোধ থাকা একজন মানুষকে ফাঁদ আর মাদক কীভাবে ধ্বংস করে দিল। কিছু লোকজন বিচার চাওয়ার নামে এই মূল্যবোধকে অসম্মান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন। সত্যকে বিকৃত করছেন। তাঁদের মনে রাখা উচিত অপরাধীদের জন্য বিচার ব্যবস্থা নয়।”

আরও পড়ুন-”আমার ভাইকে হারিয়েছি, প্রতিদিন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে,” আবেগঘন সুশান্তের দিদি

প্রসঙ্গত, সম্প্রতি সাক্ষাৎকারে রিয়া দাবি করেন, সুশান্তের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক ভালো ছিল না, ৫ বছর তাঁদের যোগাযোগই ছিল না। এমনকি সুশান্তের মায়ের মৃত্যুও অবসাদের কারণেই হয়েছিল বলে দাবি করেন রিয়া। এখনেই শেষ নয়, রিয়ার আরও দাবি ছিল, সুশান্তের সঙ্গে তাঁর দিদিদের সম্পর্কও নাকি ভালো ছিল না। যদিও বুধবারই সাংবাদিক সম্মেলন করে রিয়ার মতো বিচারাধীন অভিযুক্তের সমর্থনে এমন প্রচারকে একহাত নিয়েছেন সুশান্তের পরিবারের আইনজীবী। সুশান্তের পরিবারের বিরুদ্ধে ছড়ানো একাধিক ভুয়ো অভিযোগ তিনি নসাৎ করেছেন বিকাশ সিং।

আরও পড়ুন-সুশান্তের অর্থের উপর পরিবারের নজর, এমন গুজব ছড়ালে আইনি পদক্ষেপ : আইনজীবী



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

coronavirus: যোরহাটের সাংসদ তপন গগৈ করোনা আক্রান্ত, অসমে একদিনে সুস্থ ১,৮৩৪ - assam: jorhat mp topon kumar gogoi tests covid19 positive; 1,834 patients discharged in last 24 hours

Thu Sep 3 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: অসমের যোরহাটের সাংসদ তপনকুমার গগৈ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তপনকুমার গগৈ ভারতীয় জনতা পার্টির অসম রাজ্য শাখার সাধারণ সম্পাদকও। এদিন কোভিড ধরা পড়ার পরেই বিজেপি সাংসদকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তপন গগৈ নিজেই ফেসবুক পোস্ট করে তাঁর […]

Breaking News

Recent Posts