বিরাট-অনুষ্কার জীবনে আসছে নতুন অতিথি, পুত্র না কন্যা? ভবিষ্যদ্বাণী বিখ্যাত জ্যোতিষীর

নিজস্ব প্রতিবেদন :  এই তো ২৭ অগাস্ট সাত সকালে ভক্তদের সুখবরটা দেন ভারত অধিনায়ক বিরাট কোহলিই। কোহলি জানিয়েছিলেন, তিনি বাবা হচ্ছেন। ২০২১ সালের জানুয়ারি মাসেই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এমন খবর পোস্ট করার পরই যেন বিস্ফোরণ হয়েছিল। বিরাট ও অনুষ্কা শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন।

আইপিএল খেলতে গিয়ে আমিরশাহি থেকেই সুখবরটা সবাইকে দিয়েছিলেন বিরাট কোহলি। এদিকে আমিরশাহি উড়ে গিয়েছেন অনুষ্কা শর্মাও। কেক কেটে সেলিব্রেটও করেছেন তাঁরা। প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে রয়েছেন ক্রিক-বলি সেলিব্রিটি জুড়ি।

২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই ছিল লাইমলাইট-এ। সেলেব্রিটি কাপল হিসাবে তাঁদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই ইতিমধ্যেই চর্চাও শুরু হয়ে গিয়েছে যে পুত্র সন্তান নাকি কন্যাসন্তান? বেঙ্গালুরুর এক জ্যোতিষী তো ভবিষ্যদ্বাণীই করে ফেলেছেন।

বেঙ্গালুরুর জনপ্রিয় অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজী ইতিমধ্যেই বিরাট-অনুষ্কার প্রথম সন্তানের বিষয়ে গণনা করে ফেলেছেন।  তাঁর কথায়, ” পুত্র হোক কিংবা কন্যা , ঈশ্বরের উপহার।  দুজনেই সমান।  বর্তমানে মেয়েরা ছেলেদেরকে ছাপিয়েই গিয়েছে বারবার। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ফেস রিডিং এবং ভবিষ্যত্ গণনা করে দেখা যাচ্ছে সেলিব্রিটি দম্পতির ঘর আলো করে সম্ভবত কন্যা সন্তান আসতে চলেছে। “

আরও পড়ুন – IPL 2020: মহাসমস্যায় মুম্বই! আমিরশাহি আইপিএল-এ নেই মালিঙ্গা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Reserve Bank of India - Press Releases

Thu Sep 3 , 2020
A. OMO PURCHASE ISSUE Security 7.72% GS 2025 6.79% GS 2027 5.79% GS 2030 Total amount notified (₹ in crores) Aggregate amount of ₹ 10,000 crore(no security-wise notified amount) Total amount (face value) accepted by RBI (₹ in crores) NIL NIL 7,132 Cut off yield (%) NA NA 5.8680 Cut […]

Breaking News

Recent Posts